আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অবশেষে মুখ খুললেন সানী-মৌসুমীর ছেলে

অবশেষে মুখ খুললেন সানী-মৌসুমীর ছেলে

ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে সরব শোবিজ অঙ্গন। শুধু তাই নয়, চায়ের দোকানের আড্ডাতেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান।

তিনি বলেন, ‘শুধু আম্মুকে (মৌসুমী) নয়, উনি (জায়েদ খান) কমবেশি সবাইকে ডিস্টার্ব করেন। আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন। আম্মু ভেবেছিলেন, বিষয়টি খুবই সামান্য, এটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক।’

ফারদিন আরও বলেন, ‘তিনি (জায়েদ খান) আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন। আমি বিষয়গুলো জানি, কিন্তু পাবলিকলি সব বলব না। উনাকে নিয়ে চিন্তায় পড়ব এমন না। উনাকে এত গুরুত্বও দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা! তাই উনাকে নিয়ে ভাবছি না।’

এদিকে অডিও বার্তায় মৌসুমী জানিয়েছেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। ও অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।’

তিনি আরও বলেন, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, জায়েদ আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে? আমি জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। আমাকে ছোট করে ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’

মৌসুমীর জায়েদ খানের পক্ষে কথা বলা প্রসঙ্গে ফারদিন জানান, ‘এটা নিয়ে যেন এত কাদা-ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। আম্মু যদি কোথাও এমন স্টেটমেন্ট দিয়ে থাকেন তবে আমি বলব, এটা ঠিক না। আম্মু আমার সঙ্গে কথা বলেছেন। তিনি চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে এ তারকাপুত্র জানিয়েছেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায়।’

এদিকে সোমবার (১৩ জুন) বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী জানান, ‘আমি বিয়ে করেছি ২৭ বছর আগে। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়েও করেছে। মৌসুমীকে অসম্মান করে আমি একটি কথাও বলব না। সে কি মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলছে সেটা আমি জানি না।’

তিনি আরও জানান, ‘আমার গার্ডিয়ান হিসেবে আমার ছেলে ফারদিন এবং মেয়ে ফাইজা অবশ্যই আপনাদের সবকিছু ক্লিয়ার করবে। আমার পরিবারের ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে-মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি (পরিবারের মধ্যে) হোক। আমি আমার পরিবারের সঙ্গেই থাকতে চাই। আমার ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই। আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত