আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ওরে নীল দরিয়া’র সুরকার আলম খান আর নেই

ওরে নীল দরিয়া’র সুরকার আলম খান আর নেই

বাংলা চলচ্চিত্রের কালজয়ী অনেক গানের সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন। ‘ওরে নীল দরিয়া’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’— এমন সব অসামান্য জনপ্রিয় গানের সুরের কারিগর তিনি। চলচ্চিত্রের গানে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সুরকার বিভাগে সাত বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টা ৩২ মিনিটে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলম খান। গীতিকার কবির বকুল এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আলম খানের ছেলে আরমান খানও সংগীত পরিচালক। আর আলম খানের ছোট ভাই প্রয়াত আজম খান বাংলাদেশে পপসম্রাট তথা গুরু বলেই পরিচিত ছিলেন।

আরমান খান জানান, দীর্ঘ দিন ধরে ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন আলম খান। আজ শুক্রবার বাদ আসর এফডিসিতে তার মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে শ্রীমঙ্গল গ্রামের বাড়িতে নেওয়া হবে আলম খানের মরদেহ। দাফনও হবে সেখানেই।

আলম খানে জন্ম  ১৯৪৪ সালে, সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সরকারি কর্মকর্তা। মা জোবেদা খানম ছিলেন গৃহিণী। সাতচল্লিশে দেশভাগের পর ঢাকায় স্থায়ী হয় আফতাব উদ্দিনের পরিবার। সিদ্ধেশ্বরী স্কুলে অধ্যয়নের সময়ই গানের দিকে ঝুঁকে পড়েন তিনি। ওস্তাদ ননী চ্যাটার্জির কাছে গানের তালিমও নেন। ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে তালাশ চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। আর সংগীত পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে ১৯৭০ সালে, ‘কাঁচ কাটা হীরে’ সিনেমার মাধ্যমে।

‘স্লোগান’ সিনেমায় ‘তবলার তেড়ে কেটে তাক’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা পান আলম খান। আর ‘সারেং বউ’ সিনেমায় আব্দুল জব্বারের কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ গান নির্মাণ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জন্ম দিয়েছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সমার্থক হয়ে ওঠা সব গান।

‘রজনীগন্ধা’ ছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ এবং সৈয়দ শামসুল হকের লেখা ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে ‘হায়রে মানুষ রঙিন ফানুশ’ চার দশক পরে এসেও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কী জাদু করিলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘চুমকি চলেছে একা পথে’র মতো চিরসবুজ গানগুলোর কারিগরও তিনি। ভিলেনের লিপে গানও যে জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে যেতে পারে, নব্বইয়ের দশকে হুমায়ুন ফরিদীর চরিত্রে ‘তেল গেলে ফুরাইয়া’ গান দিয়ে তারও প্রমাণ দিয়েছেন আলম খান।
বিজ্ঞাপন

শত শত জনপ্রিয় গানের নির্মাতা আলম খান তিন শতাধিক ছবিতে সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা গানের সংখ্যা দুই হাজারের বেশি। সংগীত পরিচালক হিসেবে ছয় বার এবং শুধু সুরকার হিসেবেও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত