আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আবারও মিথ্যা বলে ডেপের আইনজীবীদের হাতে ধরা পড়লেন অ্যাম্বার!

আবারও মিথ্যা বলে ডেপের আইনজীবীদের হাতে ধরা পড়লেন অ্যাম্বার!

মানহানি মামলা শুরুর পর থেকেই আলোচনায় জনি ডেপ-অ্যাম্বার হার্ড। মামলার রায় হওয়ার পর ডেপভক্তরা খুশি হলেও বিচারকদের রায়ে অসন্তুষ্ট 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী। রায়ের পর থেকেই হার্ড ও তার আইনজীবীরা একের পর এক সন্দেহ-অভিযোগের তীর ছুঁড়েছেন বিচারকদের দিকে। তবে এবার শোনা যাচ্ছে, জনি ডেপের আইনি দলের হাতে অ্যাম্বার হার্ডের আরও একটি মিথ্যা ধরা পড়েছে!

কাউন্সিলে ডেপের প্রথম চেয়ার ছিলেন যিনি, সেই আইনজীবি বেঞ্জামিন চিউ অ্যাম্বার হার্ডের বর্তমান দাবিদাওয়ার মধ্যে ফাঁকফোঁকড় খুঁজে পেয়েছেন। হার্ড দাবি করেছেন, রায় ঘোষণার দিন জুরিদের মধ্যে ১৫ নম্বর জুরি ছিলেন নকল! কিন্তু বেঞ্জামিন চিউর ভাষ্যে, এমনটা হওয়া অসম্ভব।

ইয়াহু সূত্র জানিয়েছে, আদালতে হাজির করা চিঠিতে বলা হয়েছে, 'অ্যাম্বার হার্ড সরল মনেই একবার  বলে ফেলেছেন যে তিনি মামলার শুনানির শুরু থেকেই ১৫ নম্বর জুরি সম্পর্কে সন্দিহান ছিলেন, কারণ ওই জুরির জন্ম ১৯৪৫ সালের পরে।"

আরও বলা হয়, "সে কারণেই অ্যাম্বার হার্ড স্বীকার করেছেন যে শুনানি আরম্ভ হওয়ার আগেও, এবং ছয় সপ্তাহব্যাপী শুনানির সময় যখন অন্তত দুটি বিকল্প বের করার সুযোগ ছিল, তখনো তার হাতে জুরি-সংক্রান্ত এই অভিযোগ তদন্ত করার বা নতুন ফ্যাক্ট আবিষ্কার করার যথেষ্ট সময় ছিল।

ফলে স্পষ্টতই, এতদিন যাবত যখন অ্যাম্বার হার্ড এ বিষয়গুলো নিয়ে তদন্ত করেননি, তাই এখন এ ব্যাপারে তদন্ত করার অধিকার তার নেই এবং মামলার রায়ে ভুল হয়েছে দাবি করার সুযোগও নেই।"আবারও মিথ্যা বলে ডেপের আইনজীবীদের হাতে ধরা পড়লেন অ্যাম্বার!

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত