আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘স্বপ্নে জ্বলন্ত কবরে নিজেকে দেখতাম’- শোবিজ ছাড়ার কারণ জানিয়ে যা বললেন সানা খান

‘স্বপ্নে জ্বলন্ত কবরে নিজেকে দেখতাম’- শোবিজ ছাড়ার কারণ জানিয়ে যা বললেন সানা খান

‘একটি কবর খোঁড়া রয়েছে। জ্বলন্ত ওই কবরে শুয়ে রয়েছেন তিনি’- এমনই ভয়াবহ স্বপ্ন দেখতেন সানা খান। ২০১৯ সাল নাগাদ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় সানার এই স্বপ্নআতঙ্ক। মাঝে মধ্যেই এমন স্বপ্ন দেখতেন রাতে। আর মানসিক অবসাদ গ্রাস করত তাকে। নিজের জীবনের সেই কঠিন সময়টিকে তুলে ধরতে গিয়ে কেঁদে ফেললেন সাবেক বলিউড অভিনেত্রী।

সোমবার জিও নিউজ জানায়, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানা। ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন ১৫ বছরের অভিনয় জীবন ছেড়ে। ২০২০ সালে বিয়ে করেছেন মুফতি আনাস সাইদকে। তার জন্য তাকে একাধিক বার কটাক্ষের শিকার হতে হয়েছে বটে। এই ভিডিওতে তিনি তার পরিবর্তনের যাত্রা সম্পর্কে জানালেন।

এক সময়ে তিনি নিজের পছন্দ মতো জীবন যাপন করতেন, এখন তিনি তার প্রতিপালকের নির্দেশিত পথে চলেন। এক সময় তিনি বেশ ছোট পোশাক পরতেন, সেগুলো ছেড়ে এখন তিনি হিজাব পরেন। তার কারণ জানালেন সানা।

দুঃস্বপ্ন দেখতে দেখতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। আতঙ্কে, অবসাদে মুহ্যমান ছিলেন সানা। কোনো ধর্মীয় অনুষ্ঠানে হিজাব পরলেও বাড়ি ফিরে তা খুলে ফেলতেন।

তার কথায়, ‘ফেলে আসা জীবনে আমার কাছে সব ছিল, নাম, যশ, খ্যাতি, অর্থ। কিন্তু কেন জানি না, সুখী ছিলাম না। কিছু একটা নেই মনে হতো। তারপরেই ওই স্বপ্ন দেখা শুরু। তখন মনে হলো, আল্লাহ আমাকে ইঙ্গিত দিচ্ছেন, যাতে আমি বদলাই। এখনো যদি না বদলাই, আমি জীবনের শেষটা এমনই হয়ে যাবে। এক রাতে আমি আধ্যাত্মিক বয়ান শুনছিলাম, সেখানে জানলাম, পুরুষের মৃতদেরকে তিনটি কাপড়ে মোড়া হয়, মহিলাদের পাঁচটি কাপড়ে। কারণ আল্লাহ চান না, মৃত্যুর পরেও কেউ মহিলার শরীরের আকার আকৃতি দেখতে পাক। মাথাতেও হিজাব পরানো হয়। সেটা শুনে আমার ভালো লাগে। তার পরেই সিদ্ধান্ত নিই, আর কোনো দিন হিজাব খুলব না আমি। পরের দিন সকালে আমার জন্মদিন ছিল। হিজাব পরলাম। আর কোনো দিন খুলিনি।’

সব সময়ে হজে যেতে চাইতেন সানা। সেই ইচ্ছাও পূরণ করেছেন তিনি। চলতি বছরেই হজে গিয়েছিলেন তিনি সাবেক এই অভিনেত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত