আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মমতাজের স্বামীর ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মমতাজের স্বামীর ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. মঈন হাসানের গাড়িতে হামলার ঘটনার কথা উল্লেখ করে  ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

গত ২৩ আগস্ট এই হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের মো. নয়ন মিয়া, মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের মো. রুবেল, আশরাফ আলী, বাস্তা গ্রামের নাসির উদ্দিন ও পাঙ্গা জসিম। অভিযোগে অজ্ঞাত আরও ২-৩ জনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

অভিযোগের বিষয়ে শনিবার মমতাজের স্বামী ডা. এএসএম মঈন হাসান বলেন, '২৩ আগস্ট বিকেলে আমি সিঙ্গাইরের বাস্তা বাসস্ট্যান্ডের পূর্বপাশের বিন্নাডাঙ্গি এলাকার রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হই। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আমার মাইক্রোবাসের গতিরোধ করে লাঠি। অটোরিকশা থেকে কয়েকজন লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আমার গাড়ি ভাঙচুর করে। আমি মারাত্মক আহত হই। একারণে আমি গতকাল সিঙ্গাইর থানায় ছয় জনের নামে এবং অজ্ঞাত আরও দুই/তিন জনের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ করেছি।'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, 'ঘটনাটি নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে দলীয় কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত