আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

২০১৫ সালে পারিশ্রমিকের বিচারে বলিউডের প্রথম দশে কে কোথায় দাঁড়িয়ে?

২০১৫ সালে পারিশ্রমিকের বিচারে বলিউডের প্রথম দশে কে কোথায় দাঁড়িয়ে?

একটা ছবি করে ঠিক কত টাকা পান
বলিউড অভিনেতারা? উৎসাহী ভক্তদের
কাছে এই প্রশ্নটাই লাখ টাকার। বিশ্ব
আর্থিক মন্দায় ডুবে থাকলেও তার
প্রভাব পড়ে না বলিউড অভিনেতাদের
পারিশ্রমিকের। ২০১৫ সালের শেষে
প্রকাশিত তালিকায় দেখা যাক
পারিশ্রমিকের নিরিখে প্রথম দশে
রয়েছেন কোন কোন অভিনেতা।
১. সালমান খান-৬০ কোটি
বজরঙ্গী ভাইজানের পর এই মুহূর্তে
বলিউডের সবচেয়ে দামী অভিনেতা
সালমান খান। প্রতি ছবির জন্য সলমন ৬০
কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গে
রয়েছে লাভের শেয়ার। নেবেন নাই বা
কেন? শুধু ভাইয়ের নামেই যে ৪০০
কোটির ব্যবসা করে ছবি।
২. আমির খান-৫০ কোটি
সালমানের থেকে একটু পিছিয়ে
রয়েছেন মিস্টার পারফেরশনিস্ট আমির
খান। শেয়ার ছাড়াও ছবি পিছু আমিরের
পারিশ্রমিক ৫০ কোটি। শোনা যায়
পারিশ্রমিকের সঙ্গে আপস করলেও
লাভের শেয়ারের সঙ্গে একচুলও শেয়ার
করেন না আমির।
৩. অক্ষয় কুমার-৪০ কোটি
প্রায় দু'দশকের খান জমানায় টিকে
থেকে আজ যিনি সুপারস্টার তার
পারিশ্রমিক যে চমকে দেওয়ার মতো তা
তো জানা কথাই। নিত্যনতুন বিষয় নিয়ে
ছবি করার নেশায় মশগুল অক্ষয়ের
পারিশ্রমিক ছবি পিছু ৪০ কোটি। সঙ্গে
রয়েছে লাভের শেয়ার।
৪. শাহরুখ খান-৪০ কোটি
বলিউড বাদশা হলেও পারিশ্রমিকের
অঙ্কে অন্য দুই খানের থেকে একটু
পিছিয়ে রয়েছেন শাহরুখ। গত কয়েক
বছরে ব্যবসার নিরিখে সালমান,
আমিরের ছবির তুলনায় একটু পিছিয়ে
রয়েছে শাহরুখের ছবি। লাভের
শেয়ারের পাশাপাশি তাই ছবি পিছু
শাহরুখের পারিশ্রমিক ৪০ কোটি।
৫. হৃতিক রোশন-৪০ কোটি
ছবি রিলিজ করে কালেভদ্রে। তবুও
হৃতিকের ছবি মুক্তি পেলেই হৈ হৈ পড়ে
যায়। ছবি পিছু হৃতিকের পারিশ্রমিকও
এখন শাহরুখের মতোই ৪০ কোটি। তবে
শোনা যাচ্ছে আশুতোষ গোয়ারিকরের
আগামী ছবি মহেঞ্জো দারোতে
পারিশ্রমিক বেড়েছে তার।
৬. রনবীর কাপুর-৩০ কোটি
বলিউডে পা রেখেছেন ১০ বছর।
বক্সঅফিসে সাফল্যের পাশাপাশি
বুঝিয়ে দিয়েছেন নিজের ক্ষুরধার
অভিনয় ক্ষমতাও। ২০১৫ সালের শেষে
এসে আগামী সুপারস্টার রনবীরের
পারিশ্রমিক এখন ছবি পিছু ৩০ কোটি।
৭. অজয় দেবগান-২৫ কোটি
খানেদের সমসাময়িক হলেও অজয়ের
জীবনে উত্থান শুরু হয়েছে বেশ কিছুটা
দেরিতে। তবে শেষ কয়েক বছরে অজয়ের
ছবির সাফল্য তাকে তুলে এনেছে
বলিউডের প্রথম সারিতে। ছবি পিছু
অজয়ের পারিশ্রমিক ২৫ কোটি। সেই
সঙ্গেই ভোলেন না লাভের শেয়ার
নিতেও।
৮. অমিতাভ বচ্চন-২০ কোটি
বলিউডের একমাত্র অভিনেতা যিনি ৭০
পেরিয়েও সহজেই জায়গা করে নেন
প্রথম সারিতে। এখনও ছবি পিছু বিগ বি-
র পারিশ্রমিক ২০ কোটি। এই কারণেই
তিনিই বলিউডের সর্বকালের
শাহেনশাহ।
৯. সাইফ আলি খান-১৫ কোটি
তালিকায় নবম স্থানে জায়গা করে
নিয়েছেন সাইফ আলি খান। ছবি পিছু
পারিশ্রমিক ১৫ কোটি। তবে সাইফের
তুলনায় এই পারিশ্রমিক বেশ ভাল। তার
অধিকাংশ ছবিই বক্সঅফিসে লাভের মুখ
দেখে না। শেষ হিট ছবি কী তাও
দর্শকদের ভাবতে বসতে হবে।
১০. রনবীর সিং-১৫ কোটি
বলিউডের ইয়ং ব্রিগেডের সবচেয়ে
তেজি ঘোড়া রনবীর সিং কিন্তু জায়গা
করে নিয়েছেন প্রথম সারিতে। এখন ছবি
পিছু পারিশ্রমিক ১৫ কোটি। অবিলম্বেই
যে এই পারিশ্রমিক অনেককেই ছাপিয়ে
যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
সূত্র: কলকাতা

শেয়ার করুন

পাঠকের মতামত