আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মঞ্চে আসছে 'হাসন জানের রাজা'

মঞ্চে আসছে 'হাসন জানের রাজা'

শাকুর মজিদেরর লেখা মহা জনের নাও এর সাফল্যের পর মেট্রো ওয়াশিংটনের জনপ্রিয় নাট্যদল 'একতারা' মঞ্চে নিয়ে আসছে নতুন লোক নাটক হাসন জানের রাজা। বাংলা লোক-দেহতত্ব গানের সম্রাট হাসন রাজাকে নিয়ে জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব শাকুর মজিদের লেখা 'হাসন জানের রাজা' লোক নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয় গত ১৮ সেপ্টেম্বর ভার্জিনিয়ার এনেনডেল এ।
দলের প্রধান শেখ মাওলা মিলন উপস্থিত ব্যক্তি ও অভিনয় শিল্পীদের সামনে এই ঘোষণা প্রদান করেন।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক কবি আনিস আহমেদ, ডিসি বইমেলা সমন্বয়কারী আতিয়া মাহ্জামিন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রধান আবু রুমি,প্রজ্ঞা আহমেদ,রাজীব বড়ুয়া,বিসিএ সাধারণ সম্পাদক সুকুমার পিউরিফিকেশন সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।


অভিনেতা ও কণ্ঠশিল্পী শেখ মাওলা মিলন বলেন, লোক নাটক আমাদের বাংলা সংস্কৃতির নিজস্বতা প্রকাশের মাধ্যম। 'মহাজনের নাও নাটকের ব্যাপক সাফল্যের পর একতারা নতুন নাটকের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন মেট্রো ওয়াশিংটন এলাকার ৫০/৫৫ শিল্পী নিয়ে এইবারের লোক নাটক হাসন জনের নাও মঞ্চায়িত হবে।  তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন আগামী বছর জুন ৩ তারিখে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা করেছেন।
মহরত অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিল্পীরা নিজেদের অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমনে সময়ে অপসংস্কৃতির হাত থেকে বাংলা সংস্কৃতির ঐতিয্য ধরে রাখার দায়িত্ব সুস্থধারার সংস্কৃতি কর্মীদের। এই জন্য প্রবাসী সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন নাসের চৌধুরী ও কালাচাঁদ সরকার। তবলায় সংগত করেন আশীষ বড়ুয়া ও বাঁশের বাঁশিতে মোহাম্মদ মজিদ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত