আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ছেলের ছবি প্রকাশ করে বুবলী জানালেন বাবা শাকিব খান

ছেলের ছবি প্রকাশ করে বুবলী জানালেন বাবা শাকিব খান

অবশেষে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শুক্রবার দুপুর ১২টার দিকে ফেসবুকে ছেলের কয়েকটি ছবি প্রকাশ করে নায়িকা জানালেন, তার সন্তানের বাবা শাকিব খানই। সেই ছবিতে ছেলের সঙ্গে শাকিব খানকেও দেখা গেছে।

ছবিগুলো প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

নায়িকা আরও লিখেছেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

জানা গেছে, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের বয়স এখন আড়াই বছর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। যদিও গোটা ঘটনা নিয়ে শাকিব খান এখনো নিশ্চুপ।

এর আগে অপু বিশ্বাসের বেলায়ও চুপ ছিলেন কিং খান। পরে অপু টিভি চ্যানেলে গিয়ে সবকিছু ফাঁস করলে শাকিব খান অস্বীকার করতে পারেননি কিছুই। যদিও কয়েক মাস পরেই অপুকে তালাকের নোটিশ ধরিয়ে দিয়েছিলেন। এবার বুবলীর বেলায় কী হবে সেই অপেক্ষায় সবাই।

২০১৬ সালে শাকিব খানের বিপরীতেই ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল একসময়ের সংবাদপাঠিকা শবনম বুবলীর। এরপর তিনি ধারাবাহিক এক ডজন ছবিতে শুধু শাকিব খানের সঙ্গেই কাজ করেন। তাতে গুঞ্জন ওঠে, ‘কুছ কুছ হোতা হ্যায়’।

২০২০ সালে জোরালোভাবে শোনা যায়, শাকিব-বুবলী গোপনে বিয়ে করেছেন। সে সময় বুবলীর অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবিও ভাইরাল হয়। এরপরই নায়িকা লাপাত্তা হয়ে যান। যুক্তরাষ্ট্রে গিয়ে জন্ম দেন ছেলে শেহজাদকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত