আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

বিয়ের পরে সফল ক্যারিয়ার ছেড়েছেন যে অভিনেত্রীরা

বিয়ের পরে সফল ক্যারিয়ার ছেড়েছেন যে অভিনেত্রীরা

লাইট-অ্যাকশন-কম্যারায় সকলেই হয়ে যায় সফল তারকা, এটা ঠিক না। ক্যারিয়ারের বন্ধুর রাস্তায় জনপ্রিয়তা ও সাফল্যের সোনার হরিণের নাগাল পেতে সংগ্রাম এবং অধ্যাবসায় চোখে পড়েনা। কিন্তু হঠাৎ করেই রূপালী পর্দা থেকে হারিয়ে গেলে বোঝা যায় তার শূণ্যতা। অবশ্য তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারকে অনেকেই বিদায় জানিয়েছেন স্বেচ্ছায়। বিয়ের পরে স্বামী, সংসার ও সন্তানের কারণে শীর্ষ অবস্থান, তুমুল জনপ্রিয়তা, চাহিদা এবং রূপালী জগতের মোহ কাটিয়েছেন অনেক বলিউড সুন্দরী। এমনই ক’জন নায়িকা-
সায়রা বানু: ৭০ দশকের জনপ্রিয় নায়িকা সায়রা বানু। সৌন্দর্য্য, মেধাবী অভিনয় এবং লাস্যময়ী অভিব্যক্তির জন্য তার চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু পর্দার জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের প্রেমে পরে ১৯৬৬ সালে তাকেই বিয়ে করেন সায়রা বানু। প্রায় দ্বিগুন বয়সের স্বামীর কারণেই বিয়ের পরে বলিউডকে বিদায় বলেন তিনি।
ববিতা: ‘হাসিনা মান জায়েগি’ অভিনেত্রী মাত্র ২৩ বছর বয়সে কাপুর খান্দানের রণধীরকে বিয়ে করে বলিউডকে বিদায় জানান। তবে তার দুই মেয়ে কারিশমা ও কারিনা তার ফাঁকা জায়গা ভরাট করেছে ঠিকই।
মীনাক্ষী: ৮০ দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী বিয়ের পরে স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। নৃত্যশৈলী, মেধাবী অভিনয়, সুন্দর মুখশ্রী এবং সৌন্দর্য্যে শীর্ষ অবস্থান ফেলে রেখে সংসারেই মনোনিবেশ করেন তিনি।
ভাগ্যশ্রী: ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির এই লাস্যময়ী অভিনেত্রী মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন হিমালয়কে। তারপর বলিউড থেকে হারিয়ে যান। পরে অবশ্য ছোট পর্দায় দেখা গেছে তাকে।
সোনালী বেন্দ্রে: শারীরিক গঠন, আবেদন, লাস্য, সৌন্দর্য্য এবং অভিনয়ের কারণে তিনি দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় ছিলেন তিনি। অভিনেতা না হলেও গোল্ডি বেহেল বলিউডের ক্ষমতাধর পরিচালক, প্রযোজক এবং পরিবেশক। ২০০২ সালে তাকে বিয় করে বলিউডকে বিদায় বলেন সোনালী। অবশ্য পরে কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।
টুইংকেল খান্না: বাবা রাজেশ খান্না এবং মা ডিম্পল কাবাডিয়া- দুজনেই তারকা। সফল ক্যারিয়ার ফেলেই আরেক তারকা বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে বিয়ে করেন ২০০১ সালে। এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাকে।
নম্রতা শিরোদকার: ‘পুকার’ অভিনেত্রী ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতা জিতে ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। বলিউডের পাশাপাশি তেলেগু ছবিতেও জনপ্রিয় ছিলেন তিনি। ২০০৫ সালে প্রাদেশিক সুপারস্টার মহেশ বাবুকে বিয়ে করে যোগ্য ঘরনী হয়ে ওঠেন। স্বামী ও দুই সন্তানকে নিয়েই তার বর্তমান জগত।

শেয়ার করুন

পাঠকের মতামত