আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

একটি সুন্দর সংসার চাই : শাকিব খান

একটি সুন্দর সংসার চাই : শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। সম্প্রতি দেশে ফিরে তাকে ঘিরে বেশ আলোচনা চলছে। তা সবারই এখন জানা। ওই আলোচনার মধ্যেই ঢালিপাড়ার রোমান্টিক জুটি শাকিব-বুবলী এখন ব্যস্ত সিনেমার শুটিংয়ে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার : আমিই বাংলাদেশ’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন তপু খান।

ইতোমধ্যে শাকিব আরও একটি সুখবর দিয়েছেন। তা হচ্ছে, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। সেখানে তার সঙ্গে নির্মাতা রায়হান রাফীকেও দেখা যায়। যদিও শাকিব ক্যাপশনেই উল্লেখ করে দিয়েছেন সিনেমাটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা।

শাকিব লিখেছেন, আসছে নতুন কাজ। পরিচালনায় রায়হান রাফী। সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের পাশাপাশি প্রযোজনা করবে বিগ স্ক্রিন। সিনেমার নাম ও নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে নানা গুঞ্জনের মধ্যে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের কিছু কথা জানিয়েছেন ঢালিউডের এই কিং খান।

সাম্প্রতিক ইস্যু তাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর উত্তরে সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, আমিও স্বীকার করি সেলিব্রিটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়। দেখুন হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, তাহলে বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনও দেখা যায়। যদি নাম নিয়ে বলি, টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।

তিনি আরও বলেন, একটা কথা সব সময় মনে রাখতে হবে আমাদের। প্রতিষ্ঠিত মানুষের পেছনে ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধু রূপে আমাদের কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মিরজাফর। এই মিরজাফরদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।

এ ছাড়া নিজের অভিনীত সিনেমা ও গুঞ্জন নিয়ে বলেন, আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত। দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখি হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত