আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আমি খুবই অস্থির: প্রিয়াঙ্কা চোপড়া

আমি খুবই অস্থির: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি কেনিয়ায় সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন, সেটি তার মনে আঁচড় কেটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা কেনিয়া পৌঁছে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করেছেন। সেই সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, আমি খুব অস্থির, আমার মস্তিস্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকেই মন খুব বিষাদে ছেয়ে আছে। চারদিকে যে হাহাকার দেখছি, তা সত্যিই সহ্য করা যায় না। তবুও এই সফর শেষ করতেই হবে।

প্রিয়াঙ্কা আরও লিখেছেন, খিদের জ্বালায় কেনিয়ার শিশুরা মরতে বসেছে। চারদিকে যেন মৃত্যুর মিছিল। খাবার নেই, পানি নেই। চোখের সামনে দেখছি খিদের জ্বালায় মুমূর্ষুপ্রায় শিশুরা ছটফট করছে- এই দৃশ্য সহ্য করা খুবই কঠিন। আমিও মা, তাই এমন দৃশ্য কখনও কল্পনাও করতে পারি না। প্রকৃতি এভাবেই যেন প্রতিশোধ নিচ্ছে। তবে জীবনের আরেক নাম আশা। তাই আমি মনে-প্রাণে বিশ্বাস করি, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আর এমন মর্মান্তিক দৃশ্য চোখে পড়বে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত