আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবার রাজনীতিতে মাহিয়া মাহি

এবার রাজনীতিতে মাহিয়া মাহি

আলোচিত চিত্রনায়িকা, প্রাক্তন সিলেটি বধূ মাহিয়া মাহি এবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। বুধবার রাতে এই খবর অভিনেত্রী নিজেই তার ফেসবুকে শেয়ার করেন।

কিন্তু কোন দলে ভিড়লেন ‘পোড়ামন’ নায়িকা? এই প্রশ্নের জবাব মাহির দেওয়া পোস্টেই রয়েছে। তার স্বামী রাকিব সরকার গাজীপুরের রাজনীতিক পরিবারের সন্তান। বহুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাহি এর বাইরে যান কীভাবে! তাই তিনিও ভিড়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে।

মাহি তার পোস্টে জানিয়েছেন, তিনি এই সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় দুটি পদে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে মাহি পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। অন্যদিকে রাজশাহী বিভাগীয় কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডে লেখা এ সংক্রান্ত দুটি চিঠি অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন। জোটের সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত দুটি চিঠিতে মাহিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

একটিতে লেখা আছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকা মাহিয়া মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য চিঠিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন মাহিয়া মাহি।

এদিকে বৃহস্পতিবার মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদ নয়, বিশাল সারপ্রাইজ পেয়েছেন তিনি। স্বামী রাকিব সরকার তার জন্য জমকালো পার্টির আয়োজন করেন, যা নিজের ফেসবুক পেজে লাইভও করেন নায়িকা। স্বামী রাকিব তাকে বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধুর মুখচ্ছবির একটি ভাস্কর্য দিয়েছেন।

এর আগে গত ১০ অক্টোবর রাতে স্বামী রাকিব সরকারের পক্ষে গাজীপুরের বাসন থানার বিভিন্ন জায়গায় পোস্টার লাগান মাহি। গত ২০ অক্টোবর বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু পাননি। রাকিব বর্তমানে থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

প্রথম স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় গত ১২ সেপ্টেম্বর অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। বর্তমানে মাহি চার মাসের অন্তঃসত্ত্বা। বন্ধ রেখেছেন সিনেমার কাজ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত