আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বিরল রোগে আক্রান্ত সামান্থা!

বিরল রোগে আক্রান্ত সামান্থা!

কয়েকমাস আগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ অসুস্থ বলে খবর ছড়িয়েছিলো। এরপর তার ঘনিষ্ঠজনেরা সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এবার সামান্থা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন।

সামান্থা রুথ প্রভু মায়োসাইটিস রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘যশোদা’র ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তখন অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সামান্থা কোনো কারণে ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে অভিমান করেছেন।

তবে ট্রেলার প্রকাশের দুই দিন পরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, যশোদার ট্রেলার দেখে আপনারা যা প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি উচ্ছ্বসিত। আপনাদের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, এটা তারই প্রতিফলন আর এটাই আমার জীবনের অনন্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে শক্তি জোগান দেয়। কিছু মাস আগেই আমার শরীরে একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়ে, যার নাম মায়োসাইটিস। সুস্থ হওয়ার পরই আমি এই খবর জানাব আশা করেছিলাম। কিন্তু আমি যতটা সময় ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। ধীরে ধীরে আমি বুঝতে পারছি, আমাদের সবসময় শক্তিশালী থাকার দরকার নেই। কখনও কখনও এই যে অসুবিধার সঙ্গে আমি লড়ছি, তারও দরকার আছে। চিকিৎসকেরা আত্মবিশ্বাসী যে আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। শারীরিক ও মানসিকভাবে ভালো দিন, খারাপ দিন পার করে এসেছি। যখন মনে হচ্ছিল যে আর এক দিনও আমি এই পরিস্থিতি সহ্য করতে পারব না, সেই সময়ও পেরিয়ে গেছে। এখন প্রতিদিন মনে হয়, সুস্থ হওয়ার দিকে আরও এক কদম এগোলাম। এটাও পার হয়ে যাবে।’

প্রসঙ্গত, সামান্থা রুথ প্রভু তেলুগু মাতিয়ে এখন পুরো ভারতে সমান জনপ্রিয়। মনোজ বাজপেয়ির সঙ্গে ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনে কার্যত সারা ভারতের দর্শকের নজরে আসেন এই অভিনেত্রী। এরপর ‘পুষ্পা’ ছবিতে একটি গানে তার পারফরমেন্সই তাকে তুলে এনেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণী ছবির মতোই বলিউডে তাকে দেখার জন্য উদগ্রীব দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘যশোদা’র ট্রেলার। কিন্তু এরই মাঝে মন খারাপের খবর জানালেন অভিনেত্রী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত