আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

আলিয়া ও রণবীর ঘরে ফুটফুটে কন্যা সন্তান

আলিয়া ও রণবীর ঘরে ফুটফুটে কন্যা সন্তান

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। তাকে ঘিরেই কাপুর ও ভাট পরিবারে বাঁধভাঙা আনন্দ। রবিবার (৬ নভেম্বর) প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই দম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বেলা ১২টা ৫ মিনিটে রণবীর-আলিয়ার কন্যা জন্ম হয়েছে।

এই উপলক্ষে রণবীর-আলিয়া অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান এসেছে, কী জাদুকরী এক কন্যা! সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।’

এর আগে সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার পাশে সার্বক্ষণিক ছিলেন রণবীর।

আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায়। জীবনের একটি সতেজ ঝিকিমিকি শিশিরবিন্দু।’

প্রসঙ্গত প্রেমের সম্পর্কের পরিণতিতে গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। বিয়ের সাত মাসে এসে সেই নতুন অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো।


এলএবাংলাটাইমস/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত