আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আসছে ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট’

আসছে ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট’

সম্প্রতি শ্যুটিং শেষ হলো ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’ এর। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হয়। সম্প্রতি এর শ্যুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে রয়েছেন রাকিব হোসেন ইভন। আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন সিন্ডি রোলিং ও তন্বী। এছাড়া এতে আরো অভিনয় করেছেন রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসি সহ আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। আর চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী ও আফরোজা মোমেন।

‘মেঘের কপাট’ চলচ্চিত্রের গল্প লিখেছেন আফরোজা মোমেন। চলচ্চিত্রটির প্রযোজনাও করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নিখাদ ভালোবাসার কাহিনী ‘মেঘের কপাট’। চলচ্চিত্রটিতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে। আগামী বছরের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিতে চাই এই চলচ্চিত্রটিকে। একই সঙ্গে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। ভারতের দক্ষিণের কারিগরি সহায়তা নিয়ে মানসম্মত চলচ্চিত্র উপহার দেবার আপ্রাণ চেষ্টা করছি।

পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের প্রতিটা চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শ্যুটের সাথে সাথে গল্পের জন্য মানানসই আবহ দেবার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারবেন।

প্রসঙ্গত, ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের নায়ক রাকিব হোসেন ইভন সম্প্রতি চঞ্চল চৌধুরীর সাথে ‘দুই দিনের দুনিয়া’ ওয়েবফিল্মে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এছাড়া ইভন অভিনীত ‘ইতি চিত্রা’ চলচ্চিত্রসহ আরো ৩টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। অপরদিকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের নায়িকা সিন্ডি রোলিং অভিনীত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া এর আগে তিনি কাজ করেছেন ‘কিস্তিমাত’, ‘মুসাফির’ ও ‘লিভ ফর লাইফ’ চলচ্চিত্রে। আর তন্বীর অন্যতম দর্শকপ্রিয় কাজ ছিল ‘ফাগুন হওয়া’ চলচ্চিত্রটিতে।

এলএবাংলাটাইমস/এনএইচ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

 

শেয়ার করুন

পাঠকের মতামত