আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য

প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য

সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। এ বয়োজ্যেষ্ঠ অভিনেতার ব্যাংক হিসাব থেকে তাঁর সারা জীবনের সঞ্চয়ের অর্থ উধাও হয়ে গেছে। অভিনেতা জানিয়েছেন, এখন তাঁর ব্যাংক হিসাবে আছে এক রুপির কম।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে মুঠোফোনে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, তিনি বিদ্যুৎ বিল দেননি। তাই দ্রুত বিদ‍্যুতের বিল জমা না দিলে পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা ছিল প্রতারণার কৌশল। এই মেসেজে সাড়া দিতে গিয়ে ফাঁদে পড়েন এ অভিনেতা। ক্লিক করে বসেন তাদের পাঠানো লিংকে। এরপরই তাঁর ব্যাংক হিসাব থেকে প্রায় ১২ লাখ রুপি উধাও হয়ে যায়। রুপি উধাও হতেই শৈবাল প্রথমে কলকাতার কসবা থানায় একটি অভিযোগ করেন। এরপর সেখান থেকে তাঁকে লালবাজারের সাইবার ক্রাইম সেলে পাঠানো হয়। সেখানেও লিখিত অভিযোগ করেন শৈবাল। পুলিশ এখনো প্রতারকদের কোনো খোঁজ পায়নি।

অনেক দিন ধরে অর্থসংকটে ভুগছেন এ অভিনেতা। কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু এবার সারা জীবনের সঞ্চয় খোয়ালেন। তিনি জানান, সব সঞ্চয় হারিয়ে এখন পথে বসে গেছেন। অনাহারে দিন কাটাচ্ছে তাঁর পরিবার। অনেক দিন ধরে তাঁর হাতে তেমন কোনো কাজ নেই। শৈবাল ভট্টাচার্য স্টার জলসার সিরিয়াল ‘প্রথমা কাদম্বিনী’তে অভিনয় করেছেন। গত বছর স্টার জলসার ‘মহালয়া’তে নারদের চরিত্রে দেখা গিয়েছিল এ অভিনেতাকে। ‘মিঠাই’, ‘উড়ন তুবড়ি’র মতো জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও তাঁকে দেখা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত