আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সাবেক এই তারকা দম্পতিকে

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সাবেক এই তারকা দম্পতিকে

বছরজুড়েই আলোচনায় ছিলেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড ও জনি ডেপ। সাবেক এই দম্পতির আইনি লড়াই নিয়ে দর্শকের অনেক আগ্রহ ছিল। এমনকি তাঁদের মামলার শুনানি সম্প্রচারিত হয় টোলিভিশনে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবরের চেয়ে বেশি টিআরপি পায় তাঁদের এই শুনানি। এর প্রভাব পড়েছে গুগল সার্চ ইঞ্জিনেও।

চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে অ্যাম্বার হার্ডকে। এর পরের স্থানেই রয়েছেন জনি ডেপ। সম্প্রতি অনলাইন গণমাধ্যম সেলেব ট্যাটলারে সবচেয়ে বেশি সার্চ করা ১৫০ তারকার নাম প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৫৬ লাখ বার অ্যাম্বার হার্ডকে গুগলে খোঁজ করেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। জনি ডেপকে খোঁজ করেছেন ৫৫ লাখ বার। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যাঁকে ৪৩ লাখ বার সার্চ করা হয়েছে। এই তালিকায় এরপর রয়েছেন টম ব্র্যাডি, কিম কার্ডাশিয়ান ও পিট ডেভিডসন। তাঁদের যথাক্রমে খোঁজা হয়েছে প্রায় ৪১ লাখ, ৩৪ লাখ, ৩২ লাখ বার। ৩১ লাখের বেশিবার খোঁজ করা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এই তালিকার সপ্তম স্থান দখল করেছেন।

২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন অ্যাম্বার হার্ড। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। ডেপ-হার্ডের মানহানির এই মামলা চলতি বছর সর্বাধিক আলোচিত ঘটনার মধ্যে একটি। মামলাটি ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ জিতে নেন এবং মানহানির জন্য মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ‘অ্যাকুয়ম্যান’ তারকাকে।

শেয়ার করুন

পাঠকের মতামত