আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ, মনোনীত মা-মেয়ে

প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ, মনোনীত মা-মেয়ে

আরমীন মুসা দেশের একজন স্বাধীন সংগীতশিল্পী। তিনি ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন বার্কলি কলেজ অব মিউজিক থেকে। সেখানকার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে তৈরি হয়েছে ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম।

এতে ১০টা গান রয়েছে। এটি ডিজিটালি প্রকাশ পেয়েছে। সেখানে ১০ নম্বর ট্র্যাকটি ‘জাগো পিয়া’। গানটি লিখেছেন নাশিদ কামাল। আর এতে সুর দিয়েছেন তার মেয়ে আরমীন।

ইন্ডিয়ান মিউজিক নিয়ে এটি মূলত আমেরিকান অ্যালবাম। অ্যালবামটি গ্র্যামি-২০২৩ এ গ্লোবাল মিউজিক বিভাগ শাখার বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের নমিনেশন পেয়েছে।

বাংলাদেশি কোনো শিল্পীর গান রয়েছে এমন অ্যালবাম গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার ঘটনা এটাই প্রথম।

এ বিভাগে ৫টি অ্যালবামকে দেয়া হয়েছে মনোনয়ন। গ্র্যামির এ মনোনয়ন তালিকায় অ্যালবামের নাম শুরুয়াত ও তার নিচে বার্কলে ইন্ডিয়ান এনসাম্বল লেখা রয়েছে। এতে কোনো শিল্পীর নাম উল্লেখ করেনি গ্র্যামি।

তবে বুধবার সকালে আরমীন নিউজবাংলাকে বলেন, ‘শুরুয়াত অ্যালবামের শিল্পী- যারা বাজিয়েছেন, লিখেছেন সবাই মনোনীত।’

শুরুয়াত অ্যালবামে ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ আরও অনেক গুণী শিল্পীও রয়েছেন।

এর আগে আরমীন ‘জাগো পিয়া’ গানটি নিয়ে নিউজবাংলাকে বলেছিলেন, ‘এটা কোনো রোমান্টিক গান নয়, সুরে রয়েছে বাংলা ও ওয়েস্টার্নের মিশ্রণ। গানটা মূলত ফিলসফিক্যাল, আমার মা নাশিদ কামালের লেখা। গানে নিজেকে নিজে বলা হচ্ছে যে সামনে তাকাও, এগিয়ে যাও।’

বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি। গ্র্যামি-২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে ৫ ফেব্রুয়ারি। তার আগে ১৬ নভেম্বর ঘোষণা করা হলো মনোনয়নপ্রাপ্তদের নাম।

 

শেয়ার করুন

পাঠকের মতামত