আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঘোষণার আগেই শ্রদ্ধাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল

ঘোষণার আগেই শ্রদ্ধাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল

এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তার আগেই আলোচনা শুরু হয়ে গেছে শ্রদ্ধা কাপুরের নতুন চরিত্র নিয়ে। কারণ, এই বলিউড তারকাকে দেখা যাবে জঙ্গির সঙ্গে লড়াই করতে। কল্পকাহিনি নয়, বাস্তব ঘটনাকে সিনেমার পর্দায় তুলে ধরে হাতে অস্ত্র তুলে নিচ্ছেন শ্রদ্ধা।

অভিনয় করতে যাচ্ছেন ভারতের কাশ্মীরে এক জঙ্গিকে হত্যা করে আলোচনায় আসা তরুণী রুখসানা কাউসারের চরিত্রে। এ খবর ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার। তাদের বরাত দিয়ে অন্য সংবাদ মাধ্যমগুলো শ্রদ্ধার নতুন চরিত্র নিয়ে খবর প্রকাশ করেছে। তবে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত কিনা- তা নিয়ে এখনও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি শ্রদ্ধা কাপুরের সিনেমার টিমের কাছ থেকে। তবে সংবাদমাধ্যমগুলোর দাবি- সবকিছু চূড়ান্ত করেই অভিনয়ের ঘোষণা দেবেন এই বলিউড তারকা। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এর আগে 'হাসিনা পার্কার' ছবিতে মুম্বাই রাজত্ব করা এক ডনের বোনের চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন শ্রদ্ধা। হাসিনার মতো গ্ল্যামারবিহীন চরিত্র বেছে নিয়ে দুঃসাহস সে সময় কোনো অভিনেত্রী দেখায়নি।

এর কারণ হিসেবে শ্রদ্ধা বলেছিলেন, 'পর্দার চরিত্র যদি প্রধান হয়ে ওঠে তাহলে তা গ্ল্যামারাস কিনা তা নিয়ে ভাবেন না। ভবিষ্যতেও এই ভাবনা নিয়ে বাস্তব চরিত্র পর্দায় তুলে ধরতে তিনি প্রস্তুত।' তাঁর এই কথার পরিপ্রেক্ষিতেই নির্মাতাদের ধারণা, রুখসানা কাউসারের চরিত্রে অভিনয় নিয়ে শ্রদ্ধার কাছে সবুজসংকেত পাবেন। কারণ, প্রাথমিক আলোচনা থেকে তারই আভাস পাওয়া গেছে। এখন নির্মাণ তারিখ চূড়ান্ত হলেই দেখা যাবে কীভাবে রুখসানারূপী শ্রদ্ধা লস্কর-ই-তৈয়বা [এলইটি] জঙ্গি নিধনে মাঠে নেমে পড়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত