আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'মেইড ইন চিটাগং' আজ থেকে ঢাকায়

'মেইড ইন চিটাগং' আজ থেকে ঢাকায়

গত ১৮ নভেম্বর চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমরাউল রাফাত পরিচালিত 'মেইড ইন চিটাগং' ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ বড়ূয়া ও অপর্ণা ঘোষ। তখনই প্রশ্ন ওঠে, শুধু চট্টগ্রামে কেন? জবাবে নির্মাতা ও শিল্পীরা জানিয়েছিলেন, বন্দরনগরী থেকে সূচনা করেছেন। ধীরে ধীরে ঢাকা ও অন্যান্য শহরেও আসবে ছবিটি।

দুই সপ্তাহ পর আজ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। 'মেইড ইন চিটাগং' ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাসের পাশাপাশি নারায়ণগঞ্জের জয় সিনেমাসে দেখা যাবে বলে জানান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান 'বিঞ্জ'-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান। তিনি বলেন, 'চট্টগ্রামে এখনও চলছে 'মেইড ইন চিটাগং'। দুই সপ্তাহ ধরে চলা মানে অনেক বড় ব্যাপার। আমাদের ছবি এখনও হাউসফুল যাচ্ছে। রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলো বন্ধ ছিল। এই ছবির সুবাদে সেগুলো চালু হচ্ছে।

আজ থেকে ওই হলগুলোতেও ছবিটি চলবে। পাশাপাশি নতুন বছরের শুরুতে দেশের বাইরেও ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। তিনি বলেন, 'সিনেমাটি চট্টগ্রামের দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা খুবই গর্বিত। এবার ঢাকা ও নারায়ণগঞ্জে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করি, এখানকার দর্শকের কাছ থেকেও ভালোবাসা পাব।' কমেডি ঘরানার এ সিনেমায় উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি। এতে পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন- চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ অনেকে।

শেয়ার করুন

পাঠকের মতামত