আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দেশসেরা ১৬ ব্যান্ড আজ একমঞ্চে গাইবে

দেশসেরা ১৬ ব্যান্ড আজ একমঞ্চে গাইবে

আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে একমঞ্চে গাইবে দেশের সেরা ১৬টি ব্যান্ড। 'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ শিরোনামের এই কনসার্টে একই মঞ্চে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে শ্রোতাপ্রিয়তা পাওয়া ১৬ টি ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন শ্রোতারা। আয়োজক প্রতিষ্ঠান থেকে জানাো হয়েছে দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

১৬টি ব্যান্ড দলের মধ্যে রয়েছে, নগর বাউল থেকে শুরু করে মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক! আছে অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ এর মতো দল। আজ থেকে প্রায় ৯ বছর আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে চ্যানেল আই প্রাঙ্গনে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। বছরের পহেলা ডিসেম্বরে দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই ব্যান্ড ফেস্ট। সেই ব্যান্ড ফেস্টের স্বপ্ন দ্রষ্ট্রা আইয়ূব বাচ্চু এখন প্রয়াত। 'বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ শিরোনামে এই কনসার্টের মাধ্যমে আয়ূব বাচ্চুর সেই স্বপ্ন এ বছর থেকে আরও বিস্তৃত পরিসর পেল।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, আজ দেশের ১৬টি ব্যান্ড আর্মি স্টেডিয়ামে পারফর্ম করছে। এটা ব্যান্ড সংগীতের জন্য একটা মাইলফলক। আইয়ুব বাচ্চুর হাত ধরে চ্যানেল আই এই প্রাঙ্গণ থেকে এই ব্যান্ড ফেস্টের আয়োজন শুরু হয়েছিল তা আজ থেকে বৃহৎ পরিসর পেল। তার স্বপ্নটিকে আরো বৃহৎ পরিসরে আমরা নিয়ে যেতে চাই। ইতোমধ্যে বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত