আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে গেল 'কারাগার পার্ট টু'

বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে গেল 'কারাগার পার্ট টু'

বহুল প্রতিক্ষিত 'কারাগার' ওয়েব সিরিজের পার্ট ২' মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত এই তারিখে আসছে না ওয়েব সিরিজটি। পিছিয়েছে এক সপ্তাহ। সিরিজটির অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছেন, হইচইয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর নয়, ২২ ডিসেম্বর পার্ট ২ আসবে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।

‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলবে দ্বিতীয় পর্বে। তাই এই পর্ব দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। তাই কবে আসবে দ্বিতীয় কিস্তি? তার অপেক্ষায় ছিলেন দর্শকরা। সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় কয়েদির চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে কারাগার পার্ট ২ মুক্তির নতুন তারিখের কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী । তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।

এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। ফেসবুকে তিনি লেখেন, এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ। নতুন মুক্তির তারিখ নিয়ে হইচয়েরর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, বিশ্বকাপ উন্মাদনা চলছে। যদিও হইচই কর্তৃপক্ষ এই বিশ্বকাপ উন্মাদনায় মুক্তি পেছানোর পক্ষে ছিলো না । কারণ হইচইয়ের তার কণ্টেন্টের উপর আস্থা ছিলো। বিশ্বকাপের মধ্যেও কারাগার পার্ট টু দর্শক দেখতেন। তবে কারাগারের আর্টিস্ট ও কলাকুশলীদের আগ্রহে মুক্তি এক সপ্তাহ পেছানো হয়েছে। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।

শেয়ার করুন

পাঠকের মতামত