আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘মিশন ইমপসিবল’-এর মতো ছবি করতে চান শাহরুখ খান

‘মিশন ইমপসিবল’-এর মতো ছবি করতে চান শাহরুখ খান

রোমান্সের রাজা বলতেই অনেকের কাছে প্রথমে উঠে আসে শাহরুখ খানের নাম। বেশ কিছু ছবিতে ধূসর চরিত্রে দেখা গেছে তাঁকে। কিছু ছবিতে অ্যাকশন করতেও দেখা গেছে এই বলিউড সুপারস্টারকে। তবুও কিং অব রোমান্সের তকমা তাঁর গায়ে আটকে দেওয়া হয়েছে। কিন্তু শাহরুখ চেয়েছিলেন পুরোদস্তুর অ্যাকশন ছবিতে কাজ করতে। অ্যাকশন হিরো হিসেবে নিজের ইমেজ গড়তে চেয়েছিলেন এই বলিউড তারকা। অবশেষে সেই আশা পূর্ণ হতে চলেছে তাঁর।

শাহরুখ খানের দীর্ঘ বাসনা ছিল হাড় হিম করা অ্যাকশন ছবিতে কাজ করার। কিন্তু সেই সুযোগ পাননি তিনি। এর কারণ নিজের মুখে জানিয়েছেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, ‘আমি এখন পর্যন্ত কোনো অ্যাকশনধর্মী ছবিতে কাজ করিনি। মূলত প্রেমের ছবিতে অভিনয় করেছি। কিছু সামাজিক ছবি করেছি, কিছু ছবিতে আমি কোনো চরিত্রকে মেলে ধরেছি, কিন্তু কেউ আমাকে অ্যাকশন ছবিতে নিতে চাইত না। আমি এখন ৫৭ বছরের। ভেবেছি, আগামী কয়েক বছর অ্যাকশনধর্মী ছবিতে কাজ করব। আমি “মিশন ইমপসিবল”-এর মতো ছবিতে কাজ করতে চাই। ওভার দ্য টপ অ্যাকশন ছবি করতে চাই।’ এই বলিউড সুপারস্টার জানিয়েছেন, বয়সের কারণে তাঁকে অনেকে অ্যাকশন ছবিতে নিতে চাননি। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দু–দুটি অ্যাকশন ছবি পকেটে পুরেছেন। তাঁকে আগামী দিনে দুটি পুরোদস্তুর অ্যাকশন ছবিতে দেখা যাবে।

যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ও অ্যাট লির ‘জওয়ান’ ছবিতে অ্যাকশন অবতারে আসতে চলেছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে লোমহর্ষ অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। এদিকে ‘জওয়ান’ ছবিতেও নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রমাণ করতে চলেছেন তিনি। এ ছাড়া শাহরুখ সৌদি আরবের জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এ চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা ছিল শাহরুখ ও কাজলের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন রাজ-সিমরান জুটি অর্থাৎ শাহরুখ ও কাজল।

শেয়ার করুন

পাঠকের মতামত