আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

যে সিনেমায় অভিনয় করতে ১০০ ঘণ্টা ভিডিও দেখেছিলেন ক্যাটরিনা

যে সিনেমায় অভিনয় করতে ১০০ ঘণ্টা ভিডিও দেখেছিলেন ক্যাটরিনা

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ নিপুণ অভিনয়শৈলী ও গ্লামার দিয়ে দর্শকদের হৃদয়ে পোক্ত আসন গেড়েছেন। তার নাচ, এপ্রোচ, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার প্রশংসা সর্বত্র। চরিত্রের মধ্যে নিজেকে খাপ খাওয়াতে অনেক পরিশ্রম করেন ক্যাটরিনা। এ কারণে বিভিন্ন সিনেমায় তার ভিন্ন ভিন্ন চরিত্র সাড়া জাগিয়েছে।

একটি চরিত্রে অভিনয়ের জন্য একশ ঘণ্টা সিনেমা দেখেছিলেন ভিকি ঘরণী। সেটি হচ্ছে ‘জগ্গা জাসুস’। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুসে’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রণবীর কাপুরের বিপরীতে চশমাধারী ক্যাটরিনার রসায়ন মনে কেড়েছিল হাজারো দর্শকের। ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম পিংকা ভিলা জানিয়েছে, ক্যাটরিনা যখন জগ্গা জাসুসের ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি অনেক পরিশ্রম করেছেন। কিছু বিখ্যাত সিনেমা, যেসব গল্পে সাংবাদিকতার অনুষঙ্গ আছে, সেসবও দেখে নেন তিনি। প্রায় ১০০ ঘণ্টার ভিডিও দেখে সাংবাদিকের ভূমিকা রীতিমতো রপ্তই করে ফেলেছিলেন এই অভিনেত্রী।

পাশাপাশি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে তাদের আচরণ এবং কাজ করার পদ্ধতিও শিখে নিয়েছিলেন ক্যাটরিনা। সাংবাদিকরা কীভাবে ঘটনার বিবরণ লিখেন, কীভাবে তা উপস্থাপন করেন, সবই জেনে নেন তিনি। চরিত্রটি ধারণ করার নেপথ্যে পরিশ্রম নিয়ে ক্যাটরিনা বলেন, নায়িকার হওয়ার মজাই হল বিভিন্ন চরিত্রের বাস্তবতা উপভোগ করতে পারা। প্রতি চরিত্রের নিজস্ব রেখাচিত্র থাকে। সেগুলোর জন্য প্রস্তুতি প্রয়োজন। ভীষণ চ্যালেঞ্জের কাজ এটা। তখন দীর্ঘদিন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এক সময় নিজেকে সাংবাদিকও ভাবতে শুরু করেছিলেন এই অভিনেত্রী। এদিকে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। বিয়ের পর বেশ কয়েকটি সিনেমা হাতে নিয়েছেন। ৩৯ বছর বয়সি ক্যাটরিনাকে এখন দেখা যাচ্ছে ‘ফোন ভূত’ এ। সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর রয়েছেন এই সিনেমায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত