আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মারা গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী

মারা গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কির্স্টি অ্যালে মারা গেছেন। সোমবার ৭১ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক বিবৃতি অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। বিবৃতিতে তার সন্তানরা লিখেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।’ খবর নিউইয়র্ক টাইমসের

চার দশক ধরে সিনেমা, টিভি সিরিজে অভিনয় করেছেন অ্যালে। আশির দশকের শেষ ভাগে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এর মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান অ্যালে। ওই সিরিজে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। তাকে সিরিজের ১১টি পর্বে দেখা গেছে। এতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।এরপর আরেকবার এমি পুরস্কার পান এই অভিনেত্রী। ১৯৯৪ সালে ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রের জন্য এ পুরস্কার অর্জন করেন অ্যালে। ওই সিরিজে ডেভিড নামের এক অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি।

১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে জন্ম নেন অ্যালে। সেখানে রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় এক সময় অভিনয়ে আগ্রহী হন অ্যালে। ১৯৮২ সালে ‘স্টার ট্রেক টু: দ্য ওয়ার্থ অব খান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ ঘটে তার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত