আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডের সিনেমায় জয়া আহসান, সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গী

বলিউডের সিনেমায় জয়া আহসান, সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গী

বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। সেখানে তৈরি হয়েছে তাঁর শক্ত অবস্থান। এবার আর বাংলা ভাষার চলচ্চিত্র নয়। হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গীকে। নাম চূড়ান্ত না হওয়া অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবির শুটিং গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। শুটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এরই মধ্য নাম ঠিক না হওয়া জয়া আহসানের বলিউডি এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে জয়া বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতেও সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী রয়েছেন৷ আমি সব সময় অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা–ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’ বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র। সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র। নাম ঠিক না হওয়া এই ছবিতে জয়া আর পঙ্কজ ত্রিপাঠী ছাড়া আরও অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে। অনুরাগ কাশ্যাপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় ‘সুলতান’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পান পঙ্কজ ত্রিপাঠি। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে ‘মিমি’ (২০২১), ‘লুডো’ (২০২০), ‘স্ত্রী’ (২০১৮), ‘মাসান’ (২০১৫) প্রভৃতি। ‘নিউটন’ (২০১৭) ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছেন তিনি। বেশ কিছু ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘মির্জাপুর’।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘দিল বেচারা’ (২০২০) সিনেমায় কাজ করে লাইমলাইটে আসেন সানজানা সঙ্গী। গত ১ জুলাই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’। এই তারকার হাতে আরও আছে ‘ধাক ধাক’। এতে তাঁর সহশিল্পী ফাতিমা সানা শেখ ও দিয়া মির্জা। এবার তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন বাংলাদেশের জয়া আহসানকে। অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে দুটি হিন্দি চলচ্চিত্র বানিয়েছেন। ছবি দুটি হচ্ছে ‘পিঙ্ক’ (২০১৬) এবং ‘লস্ট’ (২০২২)। এর মধ্যে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ভারতের জাতীয় পুরস্কারে সামাজিক ইস্যুতে সেরা সিনেমা স্বীকৃতি পেয়েছে। তাঁর পরিচালিত ‘অনুরণন’ জাতীয় পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়েছে ২০০৮ সালে। এ ছাড়া ‘অন্তহীন’ জাতীয় পুরস্কারে সেরা সিনেমার সম্মান পেয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর আরও তিনটি বাংলা চলচ্চিত্রের মধ্যে আছে ‘একটি তারার খোঁজে’ (২০১০), ‘অপরাজিতা তুমি’ (২০১২) এবং ‘বুনো হাঁস’ (২০১৪)। জয়া আহসানের বলিউডি ছবিটির সহপ্রযোজনা করেছেন শ্যাম সুন্দর ও ইন্দ্রাণী মুখার্জি। মহরত অনুষ্ঠানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘আমি ছবিটি করতে পেরে আনন্দিত। এই ছবিতে একটি চমৎকার গল্প আছে, যা বেশ সমসাময়িক। আমি প্রযোজনা প্রতিষ্ঠান উইজ ফিল্মস এবং অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠী, জয়া আহসান, সানজানা সাঙ্গী, পার্বতী থিরুভোথু এবং কলাকুশলী অভিক মুখোপাধ্যায়, রিতেশ শাহ, শান্তনু মৈত্র এবং অর্ঘ্যকমল মিত্রের মতো একটি দারুণ টিমের সঙ্গে কাজ করছি। আমি নিশ্চিত, আমাদের একসঙ্গে একটা দুর্দান্ত যাত্রা হবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত