আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সালমানের ‘বিগ বস’ নিয়ে গুরুতর অভিযোগ অভিনেত্রীর

সালমানের ‘বিগ বস’ নিয়ে গুরুতর অভিযোগ অভিনেত্রীর

সালমান খানের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ কারও ভাগ্য রাতারাতি ফিরিয়ে দিয়েছে, আবার কাউকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ রকমটাই ঘটেছে পাঞ্জাবের অভিনেত্রী হিমাংশি খুরানার সঙ্গে। ‘বিগ বস ১৩’-এর পর মানসিক অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। সালমানের এই শো ঘিরে নানা অভিযোগ তুলে ধরেছেন তিনি।

‘বিগ বস ১৩’-কে ঘিরে হিমাংশি চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন। ভাইজানের এই জনপ্রিয় রিয়েলিটি শো সম্পর্কে তিনি বলেছেন, ‘“বিগ বস ১৩”-এর অভিজ্ঞতা একদমই ভালো ছিল না। শো থেকে বের হওয়ার পর আমার বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে আমাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। এই সবকিছু থেকে বের হতে অনেক সময় লেগেছিল। পরে বুঝতে পেরেছিলাম, এই রিয়েলিটি অনুষ্ঠানটিতে যাওয়া একদমই সঠিক সিদ্ধান্ত ছিল না।’ ‘বিগ বস ১৩’-এর ঘর থেকেই হিমাংশি ও অসীম রিয়াজ একে অপরের প্রেমে পড়েন। তাঁদের ভালোবাসার কথা শুধু ‘বিগ বস’-এর চৌহদ্দির মধ্যেই সীমিত ছিল না। ‘বিগ বস’-এর বাসার বাইরেও হিমাংশি আর অসীমের প্রেমের গাড়ি চলছে।

হিমাংশি ‘বিগ বস’ সম্পর্কে আরও বলেছেন, ‘আমি যখন “বিগ বস ১৩”-এর বাইরে আসি, তখন অনেকে ভেবেছিল, এই রিয়েলিটি শো আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কিন্তু এটা মোটেও তা ছিল না। বরং এই রিয়েলিটি শোর পর আমি মানসিক অবসাদে ভুগছিলাম। “বিগ বস”–এর ঘরের বিভিন্ন নেতিবাচক ঘটনার জন্য অবসাদ ঘিরে ধরেছিল। এ সবকিছু প্রায় এক বছরের মতো সহ্য করেছিলাম।’ এখানেই থামেননি হিমাংশি। তিনি আরও বলেছেন, ‘“বিগ বস ১৩”-এর জন্য আমার যে বিষণ্নতা তৈরি হয়েছিল, তার প্রভাব গিয়ে পড়েছিল আমার হৃদ্‌যন্ত্রে। শুটিংয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের সময় প্যানিক অ্যাটাক হতো। মনে আছে যে অফসানা খানের বিয়েতে আমি যখন নাচ করছিলাম, তখন হঠাৎ আমার হৃদ্‌যন্ত্রে কিছু সমস্যা দেখা দেয়। আমাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ব্যাপারে আমার ঘনিষ্ঠ কিছু বন্ধু জানে।’ প্রায় এক বছর বিষণ্নতার সঙ্গে লড়াই করেছিলেন হিমাংশি। এখনো তিনি পুরোপুরি মুক্তি পাননি। প্রেমিক অসীম সম্পর্কে হিমাংশি বলেছেন, কাজের প্রতি সে খুবই নিবেদিত।

ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ‘বিগ বস ১৩’-এর ঘরে পা রেখেছিলেন হিমাংশি। এই সিজনে দেখা গিয়েছিল সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলকেও। ‘বিগ বস’–এর ঘরে শেহনাজ আর হিমাংশির বাগ্‌বিতণ্ডা চলতেই থাকত। তবে এই রিয়েলিটি শোর আসরেই হিমাংশি তাঁর ভালোবাসাকে খুঁজে পেয়েছিলেন। ‘বিগ বস ১৩’-এর ঘরে অসীম আর হিমাংশির মধ্যে ঘনিষ্ঠতা ধীরে ধীরে বেড়েছিল। এই শোর পরেও তাঁদের সম্পর্ক বজায় আছে। হিমাংশি আর অসীম বেশ কিছু অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত