আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দুজনেরই সিদ্ধান্ত বিয়ে করব না: নুসরাত ফারিয়া

দুজনেরই সিদ্ধান্ত বিয়ে করব না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় এই নায়িকার। কথা ছিল, ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। মাঝে দুইবার ডিসেম্বর এলো আবার চলেও গেল কিন্তু বিয়ের সানাই আর বাজল না। কারণ কী? জানতে চাইলে ফারিয়ার সহাস্য জবাব, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা— এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’

তবে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পাত্র-পাত্রী দুজন মিলে নিয়েছেন সেটাও জানা গেল অভিনেত্রীর কথায়। ফারিয়া বলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’ এই অভিনেত্রী বক্তব্য, ‘আমি যা করি, বুঝে শুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’ ফারিয়ার সংযোজন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়ার মনে। তার কথায়, ‘আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত