আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দিলীপ কুমার দিনে ১৮টি আপেল খেতেন

দিলীপ কুমার দিনে ১৮টি আপেল খেতেন

ডেভিড লিনকে না
এখন আর কারও জানতে বাকি নেই, ‘লরেন্স অব অ্যারাবিয়া’ করেই আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পান মিসরীয় অভিনেতা ওমর শরিফ। কিন্তু শুরুতে সেই চরিত্র করার প্রস্তাব দেওয়া হয়েছিল দিলীপ কুমারকেই। কেন ডেভিড লিনের প্রস্তাবে রাজি হননি অভিনেতা? শোনা যায়, সিনেমাটিতে অভিনয়ের জন্য তাঁর কাছ থেকে যে পরিমাণ সময় দাবি করা হয়েছিল, সেটা দিতে অপারগ ছিলেন তিনি। এ–ও শোনা যায়, ছবিটিতে কাজ করলে টানা ভোরবেলা উঠতে হতো, সে জন্যই রাজি হননি।

আকাশচুম্বী পারিশ্রমিক
আজ থেকে অনেক বছর আগেই দিলীপ কুমারের পারিশ্রমিক ছিল আকাশচুম্বী। সাত-আট দশক আগেই তাঁর পারিশ্রমিক ছিল ৫ লাখ, যা বেড়ে ১১ লাখ পর্যন্ত হয়েছিল। ১৯৫০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।

মেথড অভিনেতা
ভারতের মেথড অভিনয়ের অন্যতম পথপ্রদর্শক তিনি। কোনো চরিত্র পছন্দ করলে সেটিতে অভিনয়ের জন্য নিজের মতো করে প্রস্তুতি নিতেন। এই যেমন কোহিনূর সিনেমায় অভিনয়ের জন্য সেতার বাজানো শিখেছিলেন তিনি।

৬৬ সিনেমা
দীর্ঘ ক্যারিয়ারে ৫টিতে অতিথি চরিত্রসহ মাত্র ৬৬টি সিনেমায় অভিনয় করেছেন দিলীপ কুমার। এর মধ্যে ৫৭টিতেই প্রধান নায়ক। ১৯৪৭ থেকে ১৯৯৬ পর্যন্ত তাঁর অভিনীত ২৫টি সিনেমা ফ্লপ হয়, বক্স অফিসে হিট হয় ৩০টি।

ট্র্যাজেডি কিং
১৯৪৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ২৬টি বিয়োগান্তক সিনেমা করেন তিনি; যার ১৭টিই হিট।

যখন চিত্রনাট্যকার
‘কাশ্মীর ভ্যালি’ নামের একটি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন দিলীপ কুমার। যেটি কাশ্মীরে শুটিং হওয়ার কথা ছিল। অভিনেতার করার কথা ছিল এক কাশ্মীরি পণ্ডিতের চরিত্র। সিনেমাটি প্রযোজনা করার কথাও ছিল। কিন্তু পরে তিনি বুঝতে পরেন, চরিত্রটি অল্প বয়সী কোনো অভিনেতার করা দরকার, তাঁকে মানাবে না।

আপেলপ্রেমী
দিলীপ কুমার ছিলেন ক্রিকেট পাগল। আর ভালোবাসতেন আপেল। বিশেষ করে আউটডোর শুটিং থাকলে তো কথা নেই। ‘সাগিনা মাহাতো’র আউটডোরে দিনে ১৮টি আপেল পর্যন্ত খেয়েছেন। তা নিয়ে ইউনিটের সবার বিস্ময়ের সীমা ছিল না। এ ছাড়া ভালোবাসতেন চিকেন তন্দুরি। তখন কলকাতায় তন্দুরি মেশিন পাওয়া যেত না বলে মুম্বাই থেকে আনানো হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত