আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা

জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা

বলিউড অভিনেত্রী নোরা ফতেহি এবার আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করলেন। এই মামলা নিয়ে গণমাধ্যমে নোরার দাবি, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন। এখন মানসম্মান নিয়েই বিপত্তিতে পড়েছেন তিনি। কেন মানসম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে, সেই খবর হয়তো ভক্তরা অনেক আগে থেকেই জানেন।

কয়েক মাস আগে সুকেশ চন্দ্রশেখরের ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দিয়ে এই ঘটনার সূত্রপাত। সেই সময় সুকেশের সঙ্গে জড়িয়ে যায় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় ফেঁসে যান জ্যাকুলিন। ঘটনা এখানেই থেমে থাকেনি। জ্যাকুলিনকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরে জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকুলিন। এতেই ফেঁসে যান অভিনেত্রী। ঘটনা তখনই অন্যদিকে মোড় নেয়। এই ঘটনা আরও বাড়তে থাকে। আর্থিক প্রতারণা মামলার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন জ্যাকুলিন।

আইনজীবীর মাধ্যমে জ্যাকুলিন একসময় গণমাধ্যমে জানান, সুকেশের কাছ থেকে শুধু তিনিই নন। অনেক তারকাই উপহার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নোরা ফতেহিও। এই সময় তিনি প্রশ্ন তোলেন তাঁকেই শুধু দোষারোপ করা হচ্ছে কেন?’ নোরা তখন নিজেকে নির্দোষ দাবি করেন। উপহারের কথা অস্বীকার করেন। পরে নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। সুকেশের সঙ্গে সম্পর্ক আছে কি না, এ ছাড়া উপহারসহ নানা বিষয়ে ৫০টির বেশি প্রশ্নের মুখোমুখি হন নোরা। তখন নোরা বলেন, ‘তাঁর একটি আয়োজনের আয়োজকদের একজন ছিলেন সুকেশের স্ত্রী লিনা মারিয়া। লিনা আমাকে একটি ব্যাগ ও আইফোন উপহার দিয়েছিলেন।’ নোরা বলেন, ‘ওনার স্বামী (সুকেশ) আমার অনেক বড় ভক্ত। কিন্তু ওনার স্বামী আমার সঙ্গে এখন দেখা করতে পারবেন না। আমার সঙ্গে সুকেশের ফোনে আলাপ করিয়েছিলেন লিনা। এরপর লিনা ঘোষণা করেন যে ভালোবেসে আমাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেবেন।’

এই ঘটনা নিয়ে আরও জল গড়াতে থাকে। যে কারণে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন নোরা ফতেহি। মানহানির মামলা দিয়ে গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। এগুলো সে তাঁর কাছের মানুষের জন্যই করছে। সুকেশের সঙ্গে সে কাজ করে, যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে যুক্ত করানো কেন?’ এই সময় তিনি নিজেকে মামলা থেকে মুক্ত করার আবেদন জানান। নোরার মামলায় আজ সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন। এই মামলা এখন কোন দিকে গড়ায়, সেটাই দেখার বিষয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত