আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাকিস্তানের সিনেমায় অভিনয়ে আপত্তি নেই বলিউড তারকার

পাকিস্তানের সিনেমায় অভিনয়ে আপত্তি নেই বলিউড তারকার

বছরজুড়েই আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বিয়ে, ছবি, সন্তান নিয়ে ইতিবাচক আলোচনায় থাকলেও এবার একটা মন্তব্যের জেরে পড়লেন সমালোচনার মুখে। পাকিস্তানের ছবিতে অভিনয় করার কথা বললে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর এই মন্তব্যের জেরে খেপে গেছেন অনেক ভারতীয়। নেতিবাচক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একপ্রকার ধুয়েই দিচ্ছেন রণবীরকে।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন রণবীর কাপুর। সেখানে দর্শকের মুখোমুখি হলে এক পাকিস্তানি পরিচালক প্রশ্ন করেন, যদি সুযোগ থাকে তাহলে পাকিস্তানের সিনেমায় অভিনয় করবেন কি না? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘কেন নয়? অবশ্যই করব।’ তিনি আরও জানান, পাকিস্তানি ছবিতে অভিনয় করতে তাঁর কোনো আপত্তি নেই। এ সময় তিনি পাকিস্তানি ছবি ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’–এর প্রশংসাও করেন। ছয় বছর আগেও ভারত-পাকিস্তানের অভিনয়শিল্পীরা একজন অন্য দেশের ছবিতে অভিনয় করতে পারতেন। কিন্তু রাজনৈতিক কারণে এখন আর সেই সুযোগ নেই। এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘সংস্কৃতির আদান-প্রদানে শিল্পের সমৃদ্ধি ঘটে। শিল্প এবং শিল্পীর কাজের মধ্যে কাঁটাতার বাধা হতে পারে না।’

এরপরই নেটিজেনরা রণবীরের ওপর ক্ষোভ ঝাড়েন। কেউ বলছেন, এখন রণবীর আর আলিয়ার উচিত পাকিস্তানে চলে যাওয়া। আবার কেউ কেউ কটাক্ষ করছেন মহেশ ভাটের ‘যোগ্য জামাই’ বলে। যদিও নেটিজেনদের এসব মন্তব্যের বিপরীতে এখনো কোনো কিছু বলেননি তিনি। ফুটবলপ্রেমী রণবীর এখন ব্যস্ত তাঁর মেয়ে রাহা এবং টিভিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে। চলতি বছর বলিউডে সর্বোচ্চ আয় করা ছবি রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তাঁরই সহধর্মিণী আলিয়া ভাট। সামনে তাঁকে দেখা যাবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যা মাক্কার’ ছবিতে। এই ছবির পর এই বলিউড তারকাকে আর কোনো রোমান্টিক দৃশ্যে দেখা যাবে না। কেননা কদিন আগেই তিনি আর কোনো ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় না করার ঘোষণা দেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত