আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে তিনি এ দাবি জানান। তিনি বলেন, অমিতাভ ব্চ্চন দেশের আইকন। তাকে ভারতরত্ন দেওয়া উচিত।

শুধুমাত্র সিনেমার জগতে তার অবদানের জন্য নয়, সু-নাগরিক হিসেবে তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়া উচিত দাবি করে মমতা বলেন,'যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি। আমি মনে করি, তাকে ভারতরত্ন দেওয়া উচিত। এমন আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।'

শাহরুখকে ভাই বলে সম্বোধন করে মমতা বলেন 'আমার ভাই শাহরুখকে অভিনন্দন। শাহরুখ আমার নিজের ভাই। আপনারা অনেকেই জানেন না, ওঁ বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শাহরুখ, অমিতাভ ছাড়া চলচ্চিত্র উৎসব সাফল্য পেতে পারে না।'

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়া বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট, জয়া বচ্চন, রানী মুখার্জি, কুমার শানু, অরিজিৎ সিং, টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।

প্রসঙ্গত, চলতি বছর উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের চার সিনেমা। ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইত্জারল্য়ান্ডসহ বহু দেশের ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। ১৫ থেকে ২২ ডিসেম্বর-সাত দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের মোট ১৭৮ টি ছবি দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় পরিচালক ঋষিকেশ মুখার্জির ছবি 'অভিমান'।

নন্দন-১,২ ৩, নজরুল তীর্থ-১,২ ৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবন- লকাতার এই দশটি প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবিগুলো।

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের মোট চারটি সিনেমা। এগুলো হলো পরিচালক মোঃ কাইয়ুম এর 'দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারকক্স', পরিচালক ফখরুল আরেফিন খানের 'জেকে ১৯৭১', পরিচালক গৌতম ঘোষের 'মুজিব ইন ক্যালকাটা' এবং পরিচালক মেজবাউর রহমান সুমনের 'হাওয়া' সিনেমা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত