আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক চ্যাম্পিয়ন যুক্তা ও মারজান

মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক চ্যাম্পিয়ন যুক্তা ও মারজান

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২-এর সিজন ফোরের গ্র্যান্ড ফিনাল। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ডা. নিলীমা ইব্রাহীম মিলনায়তনের বৃহস্পতিবার রাতে ওয়ালি এসোসিয়েটের আয়োজনে এ গ্র্যান্ড ফিনালেতে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্মীপুরের মেয়ে যুক্তা ভৌমিক। তিনি রাজধানীর নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন রংপুরের কৃতি সন্তান শাহ মো. মারজান কবির। তিনি ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি শেষে বর্তমানে একটি বেসরকারি রেডিও চ্যানেলে আরজে হিসেবে কর্মরত রয়েছেন।

এ ছাড়া সেকেন্ড রানার আপ হয়েছেন রোজ ও রিফাত। আর প্রথম রানারআপ হয়েছেন শাওন এবং তুলি। অনুষ্ঠানের ড্রেস পার্টনার ছিল হিরা কালকেশন, আনাবিয়া, মেইক ওভারে ছিল তানজিলা মেইক ওভার। আয়োজকরা জানান, দীর্ঘ এই সাত মাসের জার্নিতে দেশ সেরা সেলিব্রিটিরা গ্রুমিং করিয়েছেন। মডেল ও অভিনেতা ইমতু রাতিশের উপস্থাপনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় মডেল আইকন বুলবুল টুম্পা, সুপার মডেল সৈয়দ রুমা, জনপ্রিয় আরজে নিরব, মডেল এবং উপস্থাপিকা চৈতি, লাবন্য, প্রভা, জিয়া। ড্যান্স পরিচালনায় ছিলেন অপূর্ব ও লিজন। পুরো প্রোগ্রামটি সুদূর আমেরিকা থেকে পরিচালনা করেছেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ওয়ালীউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে পুরস্কার ঘোষণার সময় ভিন্নরকম পরিবেশের সৃষ্টি হয়। মারজানকে যখন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তখন তিনি আবেগে আপ্লুত হয়ে অনুষ্ঠান মঞ্চেই সিজদায় লুটিয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে যুগান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মারজান বলেন, আসলে এ অর্জন সত্যিই অসাধারণ। আমি মনে করি যেকোনো অর্জনের জন্য আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন। তিনি আমার প্রতি সদয় হয়েছেন বলে আমি আমার যোগ্যতা প্রকাশ করতে পেরেছি। এজন্য আমি সিজদা করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। তার ভবিষ্যত পরিকল্পনা মিডিয়ায় নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। নাটকে কাজ করতে আগ্রহী তিনি। পছন্দমত স্ক্রিপ্ট পেলে তিনি নাটকে কাজ করতে আগ্রহী। অনুষ্ঠান শেষে যুগান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তা ভৌমিক বলেন, আমার ভবিষ্যত পরিকল্পনা ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়া। পাশাপাশি শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনেও কাজ করার পরিকল্পনা আছে। ভালো স্ক্রিপ্ট পেলে নাটক বা সিনেমায় কাজ করতে চাই।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত