আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইতিহাস গড়তে কাতারে দীপিকা

ইতিহাস গড়তে কাতারে দীপিকা

কাতার বিশ্বকাপে ভারত না থেকেও আছে। আর এই ‘আছে’–এর মূলে আছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন এই তারকা। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন। এর আগে অবশ্য বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি।

এবার ফাইনালে ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ভারত ছেড়েছেন এই অভিনেত্রী। আজ শনিবার কাতার যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দরে এলে ফটোগ্রাফারদের মুখোমুখি হন এই অভিনেত্রী। তখন এক ফটোগ্রাফার তাঁকে বলেন, ‘ম্যাডাম, মেসির সঙ্গে একটা সেলফি তুলে শেয়ার করবেন, আমরা মেসির অনেক বড় ভক্ত।’ উত্তরে দীপিকা শুধু হাসলেন এবং বললেন, ‘আচ্ছা বলব।’

বিশ্বকাপ ফাইনালে লড়বে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স। ফাইনাল উপভোগ করার সঙ্গে দীপিকা তাঁর আগামী ছবি ‘পাঠান’–এর প্রচারণাও করবেন। ইতিমধ্যে ছবির প্রথম গান ‘বেশরম রং’–এ পোশাকের জন্য সমালোচিত হন দীপিকা। তাঁর পোশাক নিয়ে অভিযোগ তুলে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।

এ ছাড়া তাঁর গেরুয়া রঙের পোশাক নিয়ে ফুঁসে উঠেছে অনেকগুলো ধর্মীয় সংগঠন। ‘পাঠান’-এর প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খানও। ফাইনাল খেলার স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে আলোচনাও করবেন তিনি। এ ছাড়া এই ফাইনাল খেলা মাঠে বসে দেখতে অনেক বলিউড তারকা কাতারে অবস্থান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন মানুষি ছিল্লার, অনন্যা পান্ডে প্রমুখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত