আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

দিনটির জন্য সারাজীবনের প্রস্তুতি ছিল নোরা ফাতেহির

দিনটির জন্য সারাজীবনের প্রস্তুতি ছিল নোরা ফাতেহির

স্কুলজীবনে নোরা ফাতেহির নাচ দেখে খুব হাসাহাসি করেছিল সহপাঠীরা। বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেছিলেন তিনি। ঘুম থেকে উঠে মাকে বললেন, ড্যান্সার হবেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে তখন নাচ শেখার অনুমতি পাননি।

নোরার জন্মের আগেই কানাডা চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল তার। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই নোরাই এবার বিশ্বকাপের মঞ্চে দেখালেন তার ঝলক। যদিও তার আগেই বলিউডে কাজের মাধ্যমে বিশ্ববাসী জেনেছে তাকে।

বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেছেন নোরা। ‘লাইট দ্য স্কাই’ গানটির হিন্দি সংস্করণ গেয়েছেন। বিশ্বমঞ্চে নিজের ফারফর্ম করার অনুভূতির কথা জনিয়েছেন। অভিনেত্রীর কথায়, এই মুহূর্তটির জন্য সারা জীবন ধরে প্রস্তুতি নিয়েছেন।

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার একটি ভিডিও শেয়ার করে নোরা লিখেছেন, ‘আমার ক্যায়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাইস্কুলে অডিটোরিয়ামের মঞ্চ থেকে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য!’

পোস্টে অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘যারা আমায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ নিজের টিমের সদস্যদের নাম মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন নোরা। বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেছেন এই অনুষ্ঠান। গানে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন নোরা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ফিফা ফ্যানফেস্টে নাচের আমন্ত্রণ পেয়েছিলেন নোরা। দোহার আল-বিদ্দা পার্কে নোরা শুধু পারফর্ম করেননি, এদিন যথাযথভাবে ভারতের প্রতিনিধি হয়ে ওঠেন এই মরোক্কান সুন্দরী। ভারতের পতাকা হাতে নিয়ে ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়েছেন বলিউডের এই‘সাকি গার্ল’।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত