আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সর্বকালের সেরা অভিনেতার তালিকায় শাহরুখ খান

সর্বকালের সেরা অভিনেতার তালিকায় শাহরুখ খান

বলিউড বাদশাহ হিসেবে মুম্বাই সিনে জগতে রাজ করছেন তিন দশক ধরে। তার জনপ্রিয়তা বিশ্বের বহু দেশে ছড়িয়ে গেছে। বলা হয়, ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার চেয়ে বেশি জনপ্রিয়তা আর কেউই অর্জন করতে পারেননি। সেই কথাই যেন আরও একবার প্রমাণ হলো।

বিশ্বের সর্বকালের সেরা অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বলা হচ্ছে শাহরুখ খানের কথা। সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছে শাহরুখের নাম।

বিশেষ এই তালিকায় পৃথিবীর বিখ্যাত সব তারকার নাম রয়েছে। মার্লন ব্র্যান্ডো থেকে শুরু করে টম হ্যাঙ্কস, মেরিলিন মনরো, ড্যানজেল ওয়াশিংটন, রবার্ট ডি নিরো, নাটালি পোর্টম্যান, হিথ লেজার, টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডি, কেট উইন্সলেট, আল পাচিনোর মতো তারকারা।

শাহরুখ খানের কয়েকটি কালজয়ী চরিত্র ও সিনেমার নাম উল্লেখ করা হয়েছে তার নামের সঙ্গে। এগুলো হলো: দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) ও মোহন ভার্গব (স্বদেশ)। সেই সঙ্গে বলা হয়েছে, ‘এই তারকা প্রায় চার দশক ধরে কাজ করছেন এবং তার বিলিয়ন বিলিয়ন ভক্ত রয়েছে। প্রায় সব ধরণের সিনেমায় তিনি পারদর্শী, তিনি করতে পারেন না, এমন কিছু নেই।’

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায়ও প্রথম দিকেই উল্লেখ করা হয় শাহরুখ খানের নাম। শূন্য থেকে ক্যারিয়ার শুরু করে তিনি যে অসামান্য সাফল্য অর্জন করেছেন, তা সবার কাছেই বিস্ময়কর, অনুপ্রেরণাদায়ক। প্রসঙ্গত, চার বছর পর শাহরুখ নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর নাম ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এম্পায়ার ম্যাগাজিন


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত