আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘কারাগার’র দরজা খুললো'

‘কারাগার’র দরজা খুললো'

বছরের সবচেয়ে আলোচিত বাংলা ওয়েব সিরিজ ‘কারাগার’। বাংলাদেশের পাশাপাশি এটি কলকাতায়ও ব্যাপক সাড়া পেয়েছে। গত ১৯ আগস্ট সিরিজটির প্রথম পর্ব মুক্তি পায়। এরপর থেকেই সবার মনে তীব্র অপেক্ষা ছিলো, কবে আসবে দ্বিতীয় পর্ব। কারণ প্রথম পর্ব দেখার মাধ্যমে দর্শকের মনে বেশ কিছু রহস্য জটলা পাকিয়েছে।

অবশেষে ‘কারাগার’র দরজা খুললো। মুক্তি পেলো এর দ্বিতীয় পর্ব। বুধবার (২১ ডিসেম্বর) মধ্যরাতেই এটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে। রহস্যের কিনারা করতে এরইমধ্যে সিরিজটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।

মুক্তির আগে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরিজটির একটি বিশেষ প্রদর্শনী করা হয়। সে অনুষ্ঠানে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেছেন, “কারাগার’-এ আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে।

দেশ-বিদেশের দর্শক যেভাবে ‘কারাগার’কে ভালোবেসে গ্রহণ করেছেন, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে, ‘কারাগার’র দ্বিতীয় পর্ব দর্শকের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।” গেলো ১৫ ডিসেম্বরই পর্বটি মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে বিশ্বকাপ উন্মাদনার কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

‘কারাগার পার্ট টু’ মুক্তি পরবর্তী প্রশ্ন, কতটা জমলো সাত পর্বের এই সিরিজ? সোশ্যাল মিডিয়া ঘেঁটে আঁচ করা যাচ্ছে, প্রথম পর্বের তুলনায় কিছুটা পিছিয়েই রয়েছে এটি। তবে তুলনা না করলে এই পর্বটিও টানটান রহস্যে মোড়ানো। তাছাড়া প্রথম পর্বের রহস্যের দরজাগুলোও দক্ষভাবে খুলেছেন নির্মাতা।

যদিও দর্শকের দাবি, দ্বিতীয় পর্ব শেষেও কিছু রহস্য অমীমাংসিত রয়ে গেছে। তবে কি ‘কারাগার’র তৃতীয় পর্ব আসবে? এ প্রশ্ন তোলা থাক সময়ের ওপর। ‘কারাগার’র দ্বিতীয় পর্বেও আছেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, বিজরী বরকতউল্লাহ, আফজাল হোসেন প্রমুখ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত