আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ভারতে ঝড় তোলা সিনেমাটি এবার অস্কারে!

ভারতে ঝড় তোলা সিনেমাটি এবার অস্কারে!

গেলো সেপ্টেম্বরেই অস্কারের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য সিনেমা পাঠিয়েছে ভারত। এবার গুজরাটি সিনেমা ‘চেলো শো’ ভারতের হয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে লড়বে। তবে এর বাইরেও নিজ উদ্যোগে একাধিক সিনেমা জমা দেওয়া হয় সিনে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারে।

আগেই জানা গেছে, এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটি অস্কার কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এবার জানা গেলো, আরও একটি ছবি এই দৌড়ে সামিল হয়েছে। সেটির নাম ‘কানতারা’।

২০২২ সালে ভারতের অন্যতম আলোচিত সিনেমা এটি। ঋষভ শেঠি নির্মিত ও অভিনীত কন্নড় সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে বেশ। অস্কারের ‘ফর ইউর কনসিডারেশন’ ক্যাটাগরিতে ছবিটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের কর্ণধার বিজয় কিরাগান্দুর।

তিনি বলেন, “কানতারা’র জন্য অস্কার কমিটির কাছে আমরা আবেদন করেছি। যেহেতু এখনও চূড়ান্ত মনোনয়ন আসেনি, তাই বিষয়টি নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি, ছবিটি বিশ্বব্যাপী আলাদা জায়গা করে নিতে পারবে; কেননা এটি একেবারে শেকড়ের গল্প।”

উল্লেখ্য, ‘কানতারা’ নির্মিত হয়েছে মাত্র ১৬ কোটি রুপি বাজেটে। গত ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পায় এবং বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। এটি মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে ডাবিং করে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং ইংরেজিতেও মুক্তি দেওয়া হয়েছে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। তার সঙ্গে আরও আছেন সপ্তমী গৌড়া, আচ্যুত কুমার, কিশোর প্রমুখ। প্রসঙ্গত, আগামী বছরের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডবলি থিয়েটারে বসবে অস্কারের ৯৫তম আসরের জমকালো আয়োজন। সেখানেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে স্বর্ণমূর্তি।

সূত্র: ইন্ডিয়া টুডে


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত