আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তসলিমার তির এবার বচ্চন পরিবারের দিকে!

তসলিমার তির এবার বচ্চন পরিবারের দিকে!

সময়ের পালাবদলে কলমের জায়গা নিয়েছে কীবোর্ড। কিন্তু বদলায়নি লেখক তসলিমা নাসরিনের ঠোঁটকাটা স্বভাব। কলকাতা বা বাংলাদেশ যেখানেই যা ঘটুক, সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানাতে ভুল করেন না এ লেখক। এবার তার খোঁচার নিশানায় বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তার পুত্র-অভিনেতা অভিষেক বচ্চন!

‘দশভি’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এ নিয়ে গর্বিত বাবা অমিতাভ। টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘আমার গর্ব, আমার আনন্দ। তুমি নিজেকে প্রমাণ করেছো। তোমাকে অনেক উপহাস করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। তবে কাজের মাধ্যমে তুমি তার জবাব দিয়েছো। তুমি সেরা এবং সেরাই থাকবে।’

বচ্চনের এই বার্তা এড়ায়নি তসলিমা নাসরিনের নজর। খোঁচা দিয়েই বললেন, ‘অমিতাভ বচ্চনজি তার ছেলেকে এতোই ভালোবাসেন যে, তিনি মনে করেন তার সমস্ত মেধা ছেলের মধ্যেও আছে এবং তার ছেলে সেরা। অভিষেক ভালো, তবে আমার মনে হয় সে অমিতজির মতো মেধাবী নয়।’

তসলিমার খোঁচার বিপরীতে জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। রিপ্লাই টুইটে এ অভিনেতা বলেছেন, ‘একদম ঠিক বলেছেন ম্যাম। মেধা বা কোনও কিছুর দিক দিয়েই তার (অমিতাভ বচ্চন) ধারেকাছেও কেউ আসতে পারবে না। তিনি সর্বদাই সেরা থাকবেন। আমি অত্যন্ত গর্বিত সন্তান।’

অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে অভিষেক যেমন পরিচিতি পেয়েছেন, তেমনি এর বিড়ম্বনাও কম নয়। বরাবরই তাকে বাবার সঙ্গে তুলনা করা হয়। বাবার মতো মেধা কিংবা সাফল্য নেই, এসব বলে কটাক্ষ করা হয়। যদিও সব সমালোচনা হাসিমুখেই সয়ে যান অভিষেক। বাবার পরিচয়ে পরিচিত থাকতেও তার আনন্দের অন্ত নেই।

প্রসঙ্গত, গেলো এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘দশভি’ সিনেমাটি। এতে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, নিমরত কৌর প্রমুখ। এটি নির্মাণ করেছেন তুষার জালোটা।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত