আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

১৮ হলে মুক্তি পেল ‘পায়ের ছাপ’ ও ‘কাগজ’

১৮ হলে মুক্তি পেল ‘পায়ের ছাপ’ ও ‘কাগজ’

দেশের মোট ১৮টি হলে মুক্তি পেল ‘পায়ের ছাপ’ ও ‘কাগজ’ নামে দুটি ছবি। এর মধ্যে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত সিনেমা ‘পায়ের ছাপ’ ১১ হলে আর আলী জুলফিকার জাহেদী পরিচালিত কাগজ ৭ হলে। এই দুই ছবির মাধ্যমে নতুন দুই ঢাকাই চলচ্চিাত্রে নায়িকা হিসেবো দুইজনের অভিষেক হলো। একজন মেঘলা মুক্তা অন্যজন মাইমুনা মম।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত নারী প্রধান গল্প নিয়ে নির্মিত ‘পায়ের ছাপ’। সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম ও সাফল্যের এক অসাধারণ গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।

অন্যদিকে থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের ‘কাগজ’ যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে একজন খ্যাতিমান লেখকের চরিত্রে অভিনয় করেছন ইমন। তার সঙ্গে অভিষেক হল মাইমুনা মমর। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি। মুক্তির আগেই বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। শুধু তাই নয়, সে সকল উৎসব থেকে পুরস্কারও জিতেছে।

পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজক ও চিত্রনাট্য করেছেন নির্মাতা জুলফিকার জাহেদি। এই সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আইরিন, মডেল ইমি ও এলিনা শাম্মী, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।

‘পায়ের ছাপ’ এর হল লিস্ট

ষ্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা হল, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম) চন্দ্রিমা (শ্রীপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন (বগুড়া), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা)।

‘কাগজ’ এর হল লিস্ট:

লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), রুটস ইন ক্লাব (নারায়ণগঞ্জ), মর্ডান (দিনাজপুর), সঙ্গীতা সিনেমা ( খুলনা)।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত