আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দীপিকার পোশাক বিতর্ক, প্রতিবাদে সরব আশা পারেখ

দীপিকার পোশাক বিতর্ক, প্রতিবাদে সরব আশা পারেখ

ভারতীয় সিনেমায় নয়া বিতর্ক, ‘পাঠান’ সিনেমার গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক। ‘বেশরম রঙ’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই তেঁতে উঠেছে দেশটির হিন্দু সমাজ। তাদের দাবি, গেরুয়া পবিত্র রঙ। এ রঙের বিকিনি পরে দীপিকা তাদের ধর্মকে অবমাননা করেছেন।

এ কারণে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এমনকি দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট পাঠান’ এই প্রচারণা তো তুমুল বেগে চলছে। তবে এই বিতর্ক অযৌক্তিক বলেই মনে করছেন সিনেমা অঙ্গনের মানুষেরা। তাই অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এবার তাতে সামিল হলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। তার মতে, সিনেমা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত হয়। এটার মধ্যে ধর্মীয় জটিলতা টেনে আনার কোনও মানে হয় না।

এক সাক্ষাৎকারে আশা পারেখ বলেছেন, ‘বলিউড ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ সিনেমাগুলো খুব একটা ব্যবসা করতে পারছে না। পরিস্থিতি এমনিতেই খারাপ, তার মধ্যে এসব বয়কট আর নিষিদ্ধের ট্রেন্ড চালু হয়েছে, এগুলো আসলে ক্ষতিকর। ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে একদম।’ দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে আশা পারেখের ভাষ্য, ‘সিনেমার প্রধান উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া। এখানে নায়িকার পরনে কী রঙের পোশাক রয়েছে, তা নিয়ে কথা বলার তো প্রয়োজন নেই।’

প্রশ্ন ছুঁড়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মানুষ সিনেমা হলে যাওয়া কমিয়ে দিচ্ছে। যদি এভাবে সিনেমাগুলো ফ্লপ হতে থাকে, তাহলে আরেকটা সিনেমা কীভাবে তৈরি হবে? মানুষের মস্তিষ্ক আসলে অকার্যকর হয়ে যাচ্ছে। তারা সংকীর্ণ মানসিকতার হয়ে যাচ্ছে, যা মোটেও ঠিক নয়।’ উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমার মাধ্যমে চার বছর পর কামব্যাক করছেন শাহরুখ খান। এতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত