আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

টিকটকে বছর সেরা হয়ে সামিরার উচ্ছ্বাস

টিকটকে বছর সেরা হয়ে সামিরার উচ্ছ্বাস

শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছে টিকটক। যদিও এটি নিয়ে সমালোচনা ও বিতর্কের অন্ত নেই। তবে সাধারণ মানুষ থেকে তারকা, সবাই টিকটকে মজে আছেন। ২০২২ সালে যেসব কনটেন্ট এই প্ল্যাটফর্মে আপলোড হয়েছে, সেগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ থেকে চলতি বছর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী সামিরা খান মাহির ভিডিও। তিনি তার শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে প্রাণবন্ত থাকা যায়। টিকটকের মতো প্ল্যাটফর্মের বার্ষিক প্রতিবেদনে শীর্ষস্থানে আসার বিষয়টি এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন সামিরা খান মাহি। কিন্তু তখনও আমি আমার ব্যাপারটা জানতাম না। পরে দেখি এক নাম্বারে লেখা ‘সামিরা’ নামটি। বুঝতে পারছিলাম না সেটা আমি কিনা। পরে চেক করে দেখি এটা তো আমি!”

উচ্ছ্বসিত সামিরার ভাষ্য, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয়। একটা প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয় আছেন। সেখানে আমার ভিডিওগুলো বেশি দেখেছেন, এজন্য আনন্দিত। তাছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাই, সেটার আনন্দ তো একটু বেশিই বটে।’

টিকটকের সমালোচনার দিকটিও স্বীকার করেন সামিরা। তবে সেটার জন্য প্ল্যাটফর্ম নয়, বরং ওইসব ক্রিয়েটরদেরই দায়ী করলেন তিনি। তার বক্তব্য, ‘আসলে টিকটক তো একটা প্ল্যাটফর্ম। এখানে ভালো-খারাপ দুই রকমের কনটেন্টই আছে। আগে বেশিরভাগ কনটেন্ট সস্তা-মানহীন হতো। তবে এখন কিন্তু অনেকেই ভালো কাজ করছেন। কেউ মেকআপ-স্কিন কেয়ার নিয়ে, কেউ নাচ নিয়ে, যে যার জায়গা থেকে এগিয়ে যাচ্ছেন। আমাদের শোবিজের অভিনেত্রীদেরও প্রায় সবার টিকটক অ্যাকাউন্ট আছে। সবাই ভিডিও বানাচ্ছেন। সুতরাং কিছু মানুষের জন্য সবাইকে ঢালাওভাবে মন্দ বলা ঠিক না।’

সামিরা জানান, আগে তিনি টিকটকে বেশি বেশি ভিডিও বানালেও এখন সেটা কমিয়ে এনেছেন। শুটিং ব্যস্ততার ফাঁকে সময় হয়ে ওঠে না। এজন্য শুটিংয়ের শটের ফাঁকে সুযোগ পেলে ফোনের ক্যামেরাটি চালু করেন, তুলে ধরেন বিহাইন্ড দ্য সিনের কিছু অংশ। উল্লেখ্য, সামিরা খান মাহির টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী রয়েছে। অন্যদিকে তিনি ফলো করেন ৫৭৩ জনকে। অভিনেত্রীর ভিডিওগুলো এ পর্যন্ত ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে। এদিকে সম্প্রতি সামিরা খান মাহি ওটিটির জন্য একটি কাজ করেছেন। বাসার জার্সিস পরিচালিত প্রজেক্টটির নাম ‘ওভার ট্রাম’। এটি শেষ করে বর্তমানে তিনি ব্যস্ত আছেন নাটকের শুটিংয়ে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত