আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পরী যা মন চায় করুক, আমাদের সম্পর্ক আর টিকছে না: রাজ

পরী যা মন চায় করুক, আমাদের সম্পর্ক আর টিকছে না: রাজ

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মূল অভিযোগ হলো, রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন, তাকে একাধিকবার মারধরও করেছেন। এছাড়া পরীমণি বলেছেন, 'রাজ এখন আমার প্রাক্তন। রাজকে আমি ছুটি দিলাম।'

গত কয়েকদিনে স্বামী রাজকে নিয়ে পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে তাকে 'কাঠগড়ায়' দাঁড় করালেও রাজ থেকেছেন নিশ্চুপ। এবার রাজ এ বিষয়ে মুখ খুললেন। সোমবার সমকালকে বললেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।' তবে রাজ চুপ থাকতে চাইলেও পীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট করেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ সমকালকে বলেন, ‘না, আর হবে না।’

বছরের প্রথম দিনই পরীমণি ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাজ এড়িয়ে যান। তবে শুধু বলেন, ‘আমি এখন চুপচাপ আছি, কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’ এর আগে পরীমণি যখন নানা অভিযোগ তুলে স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাওয়ার কথা জানান, তখন ফেসবুকে ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানান শরিফুল রাজ।

ওই সময় ফেসবুকে রাজ লিখেন— ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’ এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে গত ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান নায়িকা পরীমণি। শিগগিরই সংবাদ সম্মেলনে আসার কথাও ঘোষণা দেন; কিন্তু পরে আরেক পোস্টে সংবাদ সম্মেলন করার অবস্থান থেকে সরে আসার কথা জানান পরীমণি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত