আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কখনও বাচ্চা নেওয়ার জন্য অনুশোচনা করবো না: আলিয়া

কখনও বাচ্চা নেওয়ার জন্য অনুশোচনা করবো না: আলিয়া

মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া ভাট। ক্যারিয়ারের চূড়ায় উঠে বিয়ে-সন্তান নেওয়ার কথা ভাবতেই পারেন না অনেক নায়িকা। তবে ভাট-কন্যা সবাইকে চমকে দিয়েছিলেন মাতৃত্বের সিদ্ধান্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেল, মনের কথা শুনে তিনি সব কাজ করেন। তা সে সিনেমার কাজ হোক বা ব্যক্তিগত জীবন। জানান, জীবনে এত খুশি তিনি কোনোদিনই ছিলেন না। সঙ্গে নিশ্চিত করলেন ক্যারিয়ারের থেকে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তে তিনি কখনোই অনুশোচনা করেন না।

২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর আর আলিয়া। পাঁচ বছর প্রেমের পর নতুন নাম দেন সম্পর্ককে। নিজেদের মুম্বাইয়ের বাড়ি বাস্তুতেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথাতেই সন্তান আসার খবর দেন এই দম্পতি। নভেম্বরে জন্ম হয় রাহার। সন্তান প্রসবের খবর জানিয়ে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করেন আলিয়া। সিংহ, সিংহী এবং শাবকের ছবির নীচে লেখা ছিল, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে.. ও এক মায়াবী কন্যা (লাল হৃদয়ের ইমোজি)। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা!! আলিয়া এবং রণবীরের তরফে রইল অনেক অনেক ভালোবাসা।’

সম্প্রতি বম্বে টাইমসের সঙ্গে কথাপ্রসঙ্গে আলিয়াকে বলতে শোনা যায়, ‘জীবনে কোনও ঠিক-ভুল হয় না। আমার জন্য যা কাজ করে তা অন্য কারও জন্য কাজ নাও করতে পারে। আমি এমন একজন যে সারাজীবন নিজের হৃদয়ের কথা শুনে এসেছি। তুমি জীবনকে প্ল্যান করতে পারো না। বরং জীবন নিজের প্ল্যানে তোমাকে চালায়। তা সে সিনেমা হোক বা অন্য কিছু, হৃদয়ের কথা শুনে সব সিদ্ধান্ত নিয়েছি বরাবর। হ্যাঁ ক্যারিয়ারের চূড়ায় উঠে আমি বিয়ে ও বাচ্চার সিদ্ধান্ত নেই। কে বলল বিয়ে আর বাচ্চা আমার জীবন বদলে দেবে? আর যদি সেটা হয়ও আমার কিছু যায় আসবে না। আমি এটুকু বলতে পারি, জীবনে কখনও বাচ্চা নেওয়ার জন্য অনুশোচনা আমি অন্তত করবো না। আমার নেওয়া সেরা সিদ্ধান্ত এটাই। এর থেকে খুশি আর পরিপূর্ণ বোধ করিনি কোনোদিন।’

‘মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ। আর অভিনেতা হিসেবে আমার নিজের উপরে যথেষ্ট বিশ্বাস আছে। তুমি যদি কঠিন পরিশ্রম করো তাহলে তোমার কাছে কাজ আসবেই। আর যদি কাজ না আসে, তাহলে না আসবে। হতে পারে এটা আমার সময় না। আমি সত্যি এমন মানুষ নই যে, এটা নিয়ে খুব বেশি ভাববে। আমি আমার কাজকে গুরুত্ব দেই, সঙ্গে জীবনকেও গুরুত্ব দেই। এই দুটোর মধ্যে ব্যালেন্স বানিয়ে চলতে চাই সারা জীবন। মনে যা আসবে তা করো।’ নিজের কথায় যোগ করেন আলিয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত