আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মৃত্যুকূপের সঙ্গে বিয়ের তুলনা করলেন অক্ষয়!

মৃত্যুকূপের সঙ্গে বিয়ের তুলনা করলেন অক্ষয়!

ছবি নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন অক্ষয় কুমার। এক একজন বলিউড সুপারস্টারের ছবির জন্য যেখানে ভক্তদের বছর চারেক বসে থাকতে হয়, সেখানে খুব সহজে বছরে চারটি ছবির কাজ শেষ করে ফেলেন অক্ষয় কুমার। তবে কাজের বাইরে পুরোদস্তুর ফ্যামিলিম্যান আক্কি!

বউ টুইঙ্কল আর দুই সন্তান- আরভ ও নিতারাকে নিয়ে সম্প্রতি সার্কাস দেখতে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। সেই অভিজ্ঞতার একটি ঝলক শেয়ার করে নিজের জীবনের সঙ্গে তার তুলনা টেনে বসলেন অক্ষয়। ভিডিওতে দেখা গেল ‘মৃত্যুকূপ’ বা ‘মত কা কুয়া’র ভেতর বাইক চালাচ্ছেন সার্কাসের এক স্টান্টম্যান। চারদিক কাঠ দিয়ে ঘিরে মাটির ওপর বানানো হয় মৃত্যুকূপ, সেখানে থাকে সজোরে গোল গোল করে বাইক চালিয়ে খেলা দেখিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

এই খেলাটিকে কী বলে তা স্বামীর কাছে জানতে চান টুইঙ্কেল খান্না। খানিক ভেবেচিন্তে অক্ষয় জানান, ‘মত কা কুয়া’। বুঝতে না পেরে দ্বিতীয়বার একই প্রশ্ন রাখেন টুইঙ্কেল। ফের একবার জবাব দিয়ে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেল অক্ষয়কে। মুখভর্তি সাদা দাড়ি আর হলুদ পোশাকে টি-শার্টে পাওয়া গেল অভিনেতাকে, তার মাথায় ছিল টুপি এবং টি-শার্টে ঝুলছে রোদচশমা। এই ভিডিওর ক্যাপশনে অক্ষয় মজা করে লেখেন, ‘‘আমার পরিবারকে নিয়ে পুরোনোদিনের সাকার্সের স্মৃতি তাজা করতে গিয়েছিলাম গতকাল। স্ত্রী জিজ্ঞাসা করল এই খেলাটাকে কী বলে? যদি আমি বলতে পারতাম… ‘বিয়ে’! এই পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী অমৃতা রাও-এর স্বামী তথা আরজে অনমোল লেখেন, ‘আক্কি ভাই আপনি তো ভালোভাবেই জানেন এই কথাটা মুখ ফসকে বলে ফেললে, মৃত্যুকূপের ভেতরে কাকে থাকতে হত’।’’

অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্নার বিয়ে বলিউডের ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম। ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয়কে বিয়ে করেছিলেন টুইঙ্কেল। দেখতে দেখতে দাম্পত্যের ২১ বছর পার করে ফেলেছেন তারা। গত সপ্তাহেই ছিল টুইঙ্কেলের জন্মদিন। একদম ঘরোয়া আয়োজনে স্বামী ও সন্তানদের নিয়ে এই বিশেষ দিনটা সেলিব্রেট করেছেন তারা। বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ ছিল ‘রাম সেতু’, যা ব্যর্থ হয়েছে। আগামীতে অক্ষয়কে দেখা যাবে ‘সেলফি’তে, যা মালায়ালি ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর রিমেক। পরিচালক রাজ মেহতার এই ছবিতে থাকছেন ইমরান হাশমিও। এই প্রথমবার এক ছবিতে কাজ করবেন ইমরান-অক্ষয়, ছবিতে থাকছেন ডায়না পেন্টি এবং নুসরাত ভারুচাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত