আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

বলিউডে ভরসা হারাচ্ছেন আমির? আগামীর যাত্রা দক্ষিণে

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা থেকে কিছুদিনের জন্য বিরতি নেওয়া আমির খান এবার বলিউড থেকেই মুখ ফেরাচ্ছেন; মিস্টার পারফেকশনিস্টের আগামী যাত্রা দক্ষিণী সিনেমা। সিনে পোর্টাল পিংকভিলা জানিয়েছে, দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের সিনেমায় কাজ করতে চলেছেন আমির খান। আর তার সঙ্গে অভিনয় করছেন আরেক সুপারহিট দক্ষিণী তারকা জুনিয়ার এটিআর।

প্রশান্ত নীল এ মুহূর্তে তার ‘সালার’ সিনেমার কাজে ব্যস্ত। সেই ব্যস্ততা মিটলে তিনি আমির ও জুনিয়র এনটিআরকে এক পর্দায় নিয়ে আসার কাজ শুরু করবেন। নতুন বছরের মাঝ নাগাদ সিনেমার শুটিংও শুরু হতে পারে বলেও পিংকভিলার প্রতিবেদনে জানানো হয়েছে। পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেন, “নতুন সিনেমায় জুনিয়র এনটিআর ও আমির খানকে নিয়ে যা যা ভেবেছি, তাতে আমি রোমাঞ্চিত। তবে এখনই এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।"

৫৭ বছর বয়সী আমির সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছিলেন, তিনি এখন কিছুদিন অভিনয়ে বিরতি দিতে চান, দেড় বছর কোনো সিনেমা করবেন না। এই সময়টা তিনি পরিবারকে দিতে চান। এমনিতেই বেছে বেছে সিনেমা হাতে নেন কাজের ক্ষেত্রে ‘খুঁতখুঁতে’ আমির। সাধারণত দুই কি তিন বছর পরপর তার সিনেমা মুক্তি পায়। ভক্তরাও ‘মুখিয়ে’ থাকেন সিনেমায় আমিরকে পেতে। কারণ আমির খান মানেই নতুন ‘চমক’। ‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমির খানের শুরু ১৯৮৮ সালে। এরপর সেলুলয়েডের পর্দায় তথাকথিত ‘হিরো’ হয়েই থাকেননি। নিজেকে ভেঙে-গড়ে বলিউডে ‘বহুমাত্রিক’ এক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে এমন এক সময়ে তিনি বিরতির ঘোষণা দিয়েছেন, যখন তার সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চরম ব্যর্থ।হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’র মুক্তির আগে ও পরে নানা ধরনের সমালোচনা সইতে হয়েছে আমিরকে। এর মধ্যেই খবর রটেছিল, ফের একটি রিমেক সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। পরে অবশ্য সংবাদ সম্মেলেন এসে মানুষের ভুল ধারণা ভাঙাতে আমির জানান, নতুন রিমেক সিনেমা ‘চ্যম্পিয়নে’ তিনি অভিনয়ে নয়, প্রযোজনায় থাকছেন। এবারে জানা গেল, বলিউডেই নয়, আমির খান এগোচ্ছেন দক্ষিণী সিনেমা নিয়ে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত