আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সম্মানহানির অভিযোগে শেষমেষ আইনি পদক্ষেপ শাহরুখের!

সম্মানহানির অভিযোগে শেষমেষ আইনি পদক্ষেপ শাহরুখের!

ছবি: এলএবাংলাটাইমস

বড়পর্দায় কামব্যাকের আগেই ‘বেশরম’ তকমা পেয়ে গিয়েছেন শাহরুখ খান। প্রথম ছবি ‘পাঠান’ নিয়েই চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্কের অন্ত নেই। একা শাহরুখ নন, অতিরিক্ত শরীর প্রদর্শন এবং গেরুয়া বিকিনিতে অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে কাঠগড়ায় উঠেছেন নায়িকা দীপিকা পাডুকোনও। এতদিন মুখ বন্ধ করেই রেখেছিলেন শাহরুখ। অবশেষে পালটা আঘাত এল কিং এর তরফেও। বা স্পষ্ট করে বললে, আসার পথে।

এমনি দাবি করেছেন কামাল আর খান ওরফে কেআরকে। স্বঘোষিত এই ফিল্ম সমালোচক ‘পাঠান’ ফ্লপ করানোর দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছেন কাঁধে। কখনো বলছেন, ছবির নামের জন্যই ফ্লপ হবে। আবার কখনো শাহরুখকে ফ্লপ অভিনেতা আর দীপিকাকে ‘জঘন্য’ নায়িকা বলে কটাক্ষ করছেন।
বলিউডের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত হয়ে থাকতেই দেখা যায় কেআরকে কে। এর জেরে বহুবার বিপদে পড়েছেন তিনি। মাস কয়েক আগে গিয়েছিলেন জেলেও। কিন্তু কেআরকে শোধরানোর পাত্র নন। পাঠান ফ্লপ করানোর লক্ষ্য নিয়ে একের পর এক টুইট করছিলেন তিনি। হঠাৎ করেই সুর বদল ফিল্ম সমালোচকের।সাম্প্রতিক টুইটে কেআরকে লিখেছেন, ‘খবর অনুযায়ী, বেশরম রঙ-এ যে অতিরিক্ত শরীর প্রদর্শন করা হয়েছে সেই সত্যিটা বলার জন্য শাহরুখ আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন। আমার এই গানের রিভিউটা দেখে বলতে পারেন আমি কিছু ভুল বলেছি কিনা’।

এরপরেই অপর একটি টুইটে কেআরকে লিখেছেন, ‘শাহরুখ যদি ভেবে থাকেন আমার রিভিউয়ের জন্যই ওঁর ছবি ফ্লপ হবে, তাহলে ভুল ভাবছেন। ওঁর ছবি ফ্লপ হবে তিনটি কারণে, প্রথমত ভুল নাম, দ্বিতীয়ত একই ধরণের গল্প আর অ্যাকশন, তৃতীয়ত জনতার বয়কট। যদি উনি আমাকে রিভিউ করতে বারণ করেন তাহলে আমি না হয় করব না’।এর আগে শাহরুখকে ‘ফ্লপ অভিনেতা’ বলে কটাক্ষ শানিয়েছেন কেআরকে। দীপিকাকেও অত‍্যন্ত কুৎসিত দেখতে বলে মত এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের। একটি টুইটে কেআরকে লিখেছিলেন, ‘আমার মনে আছে, এক সময় আমি দীপিকা পাডুকোনের প্রচার করতাম আর টুইটারে প্রতিদিন তাঁকে চুম্বন পাঠাতাম। কিন্তু এখন ‘বেশরম রঙ’এ আসল দীপিকাকে দেখে আমার অনুতাপ হচ্ছে। হে ভগবান এত জঘন‍্য দেখতে একটা মেয়ের প্রচার আমি কীভাবে করলাম!’ পালটা মুখ ঝামটা খেয়েছিলেন কেআরকেও।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত