আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বেশরমে’ চলতে পারে কাঁচি, এ কিসের বার্তা?

‘বেশরমে’ চলতে পারে কাঁচি, এ কিসের বার্তা?

এই শীতে সুরে-ছন্দে উষ্ণতা ছড়াচ্ছে ‘বেশরম’। বলিউড তারকা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার গান ঘিরে বিতর্কের পালেও উত্তাল হাওয়া। এর জেরে দীপিকার গেরুয়া বিকিনির দৃশ্য কাটছাঁট হতে পারে? পিছিয়ে যেতে পারে সিনেমার মুক্তিও? এমন প্রশ্ন উড়ছে বলিউড ছাড়িয়ে গোটা সিনে-বিশ্বে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে লিখেছেন রুচি কৌশল। ওই আর্টিকেলে বলা হয়েছে, মুক্তির কয়েক সপ্তাহ আগে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) পাঠান সিনেমার গানসহ বেশ কিছু জায়গায় পরিবর্তন করতে বলেছে। গানের টাইটেল, কথা বা দীপিকার পোশাক পরিবর্তন করতে বলেছে কিনা তা জানা যায়নি। তবে সিনেমায় কাঁচি চালানোর এই প্রবণতা সামগ্রিকভাবে বিনোদন শিল্পের জন্য ভালো নয়।

কেন? সেই ব্যাখ্যাও করেছেন রুচি কৌশল। তার মতে, শিল্প রসিকরা পর্দায় দীপিকার বিকিনি বা শাহরুখের বোতামহীন শার্টের রঙ খুব কমই বাজে দৃষ্টিতে দেখেন। এটা নেগেটিভভাবে দেখেন মূলত সমাজের ‘মৌলবাদী মোড়লেরা’। আর এক শ্রেণি আছে, যারা সিনেমা হলে যায় না; তবে প্রতিক্রিয়া দেখাতে ‘ওস্তাদ’।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। বিশ্ব জুড়ে অপেক্ষায় শাহরুখ অনুরাগীরা। রুচি কৌশল লিখেছেন, বড় পর্দায় আবারও শাহরুখ-দীপিকার রসায়ন দেখতে তুমুল অপেক্ষার প্রহর কাটাচ্ছেন ভক্তরা। সিনেমার মুক্তি পিছিয়ে গেলে বা এতে কাঁচি চালালে বিষয়টি তাদের জন্য সুখের হবে কি?

নতুন বছরে সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে ‘বেশরম’ অন্যতম। এর কোরিওগ্রাফি নিয়ে ভারতের ডানপন্থী সংগঠনের একটি অংশ এবং কয়েকজন বিজেপি নেতা ইতোমধ্যে আপত্তি তুলেছেন। এমনকি ‘পাঠান’ সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলেন তারা। এছাড়া দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বিতর্ক।

এদিকে পাকিস্তানের জনপ্রিয় গায়ক সাজ্জাদ আলি ইঙ্গিত দিয়েছে, ‘বেশরম’ তার পুরোনো একটি গান থেকে নকল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, কয়েকদিন আগে ইউটিউবে নতুন বলিউড সিনেমার গান শুনছিলাম। একটা গান শুনে ২৫ বছর আগে আমার তৈরি করা একটা গানের কথা মনে পড়ে গেল।

এসময় সাজ্জাদ আলি তার গানটির কিছু অংশ গেয়ে শোনান। তিনি অবশ্য সরাসরি কোনো গানের নাম উল্লেখ করেননি। তবে তার গান শুনে অনেক নেটিজেনই মনে করছেন তিনি ‘বেশরম’কে ইঙ্গিত করেছেন। দীপিকা এর আগে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত সিনেমাতেও পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। মুক্তির আগে ছবিটির গান প্রকাশ্যে এলে অভিযোগ উঠেছিল, দীপিকার নাচ ও বিকিনি রাণীর ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। তারা বিনোদনমূলক সিনেমাটিকে বায়োপিক ভেবে ভুল করেছিলেন। তবে শেষ পর্যন্ত সিনেমাটি দারুণ বিনোদন দিয়ে ঘরে তুলেছিল ৩০০ কোটির বেশি রুপি।

রুচি কৌশল মনে করছেন, রাম-লীলা ও পদ্মাবতের পরে পাঠানও পড়তে পারে কাঁচির তলে। পরিবর্তন করতে হতে পারে গান বা সিনেমার শিরোনাম। তবে তেমনটি হলে এটি কিসের বার্তা দেবে সিনেমা-শিল্পে, রেখেছেন সেই প্রশ্ন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত