আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দীপিকার জন্মদিনে শাহরুখের উপহার

দীপিকার জন্মদিনে শাহরুখের উপহার

কন্নড় সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। এরপর বলিউডে এসে জিতে নেন সবার মন। তার টোল পড়া মিষ্টি হাসি, নিপুণ অভিনয়শৈলী আর গ্ল্যামারের জাদুতে মুগ্ধ হয় দর্শক। প্রতিষ্ঠিত হন মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে। তিনি দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তার জন্মদিন। বিশেষ দিনটিতে তাকে ভক্তরা যেমন শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত করছে, তেমনি সহকর্মীরাও জানাচ্ছেন শুভেচ্ছা। তবে একজনের শুভেচ্ছা বার্তা একটু বেশিই স্পেশাল। কেননা, তার নায়িকা হয়েই বলিউডে পা রেখেছিলেন দীপিকা। হ্যাঁ, তিনি শাহরুখ খান। দীপিকার জন্মদিন উপলক্ষে একটি উপহারও দিয়েছেন এসআরকে। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’র একটি নয়া পোস্টার শেয়ার করেছেন তিনি। যেখানে শুধু দীপিকাই রয়েছেন। সঙ্গে বলেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় দীপিকার প্রতি, যতটা সম্ভব, প্রতিটি চরিত্রে তুমি পর্দায় রাজত্ব করছো কীভাবে! সবসময় তোমাকে নিয়ে গর্বিত আমি এবং তুমি নতুন উচ্চতায় পৌঁছে যাও, এই প্রত্যাশা করি। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা রইলো।’

‘পাঠান’ ছবিতে শাহরুখের নায়িকা চরিত্রে আছেন দীপিকা। সদ্য প্রকাশ করা পোস্টারটিতে দেখা যায়, বটলগ্রিন রঙের পোশাকে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন দীপিকা। তার শরীর-মুখে অ্যাকশনের ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছে, ছবিতে শাহরুখের সঙ্গে তিনিও মারমুখী রূপে হাজির হবেন। ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ-দীপিকার সঙ্গে আছেন জন আব্রাহাম। অতিথি চরিত্রে থাকছেন সালমান খানও। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ৫ জানুয়ারি ডেনমার্কে জন্মগ্রহণ করেছেন দীপিকা। তার বাবা-মা দুজনেই ভারতীয়। সেই সুবাদে তার বেড়ে ওঠা ব্যাঙ্গালোরে। ফ্যাশন মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা। ২০০৬ সালে ‘ঐশ্বরিয়া’ নামের কন্নড় সিনেমা দিয়ে তার অভিষেক হয়। বলিউডে তিনি আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে। এরপর সাফল্যময় ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘ককটেল’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘রাম-লীলা’, ‘পিকু’, ‘ছপাক’সহ বহু আলোচিত সিনেমায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত