আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মুক্তির অনুমতি পেলো ‘ব্ল্যাক ওয়ার’

মুক্তির অনুমতি পেলো ‘ব্ল্যাক ওয়ার’

নতুন বছরের প্রথম আকর্ষণ হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। আগামী ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। যদিও এর আগে একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছিলো। তবে এবার আর নড়চড় নয়। ৯ দিন পরই বড় পর্দায় দেখা যাবে পুলিশ-অ্যাকশন গল্পের ছবিটি।

মুক্তির জন্য প্রয়োজন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র। বুধবার (৪ জানুয়ারি) সেটাও এসে গেছে ‘ব্ল্যাক ওয়ার’ সংশ্লিষ্টদের হাতে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনিকার, নির্মাতা ও প্রযোজক সানী সারোয়ার। তিনি জানান, গত ১ জানুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সদস্যরা এটি দেখে প্রশংসা করেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন।

সেন্সর পর্ব পার হওয়াকে টেস্ট পরীক্ষায় পাশের মতো মনে করছেন সানী সারোয়ার। তার ভাষ্য, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের মতো এই পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

ছবিটিতে রাখা হয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের একটি আইটেম গান। যেখানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ববি হক। ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই সানী সারোয়ারের সঙ্গে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। প্রযোজনায় কপ ক্রিয়েশন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত